রথীন্দ্র বোসের প্রচারে বাধা, ভোটের আগে উত্তপ্ত কোচবিহার দক্ষিণ

কোচবিহার: ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বুধবার ফলিমারি অঞ্চলের ভোট বাড়ি এলাকায় প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী রথীন্দ্র বোসের (Rathindra Bose) প্রচারে বাধা দেওয়া ...

By Suparna Parui

Published:

Follow Us
Election Tensions Escalate in Cooch Behar South Amid BJP Candidate Rathindra Bose’s Obstruction

কোচবিহার: ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বুধবার ফলিমারি অঞ্চলের ভোট বাড়ি এলাকায় প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী রথীন্দ্র বোসের (Rathindra Bose) প্রচারে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসের কিছু স্থানীয় কর্মী তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করেছেন। মুহূর্তের মধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজেপি শিবিরের বক্তব্য, (Rathindra Bose) বিক্ষোভের সময় তাদের কর্মীরা প্রতিবাদে রুখে দাঁড়ালে পরিস্থিতি আরও চড়ে ওঠে। কিছুক্ষণ উত্তেজনার পর তৃণমূল কর্মীরা ঘটনাস্থল থেকে সরে যায় বলে দাবি করেছেন তারা। এই ঘটনার ফলে ভোটার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। (Rathindra Bose) বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের আগের এই ধরনের ঘটনা ভোটের পরিবেশকে প্রভাবিত করতে পারে।

   

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক অভিযোগ উড়িয়ে পাল্টা সরব হয়েছেন। তিনি বলেন, “বিজেপি প্রার্থী অনুমতি ছাড়া প্রায় ২০টি গাড়ি নিয়ে এলাকায় প্রচার চালাচ্ছিলেন। নির্বাচনী বিধি অনুযায়ী এটি গ্রহণযোগ্য নয়।” তিনি আরও অভিযোগ করেন যে, এমন পরিস্থিতি দেখেও নির্বাচন কমিশন নীরব থাকায় প্রশ্ন উঠেছে। তবে অভিজিৎ দে ভৌমিক সরাসরি বিক্ষোভের ঘটনার বিষয়ে কিছু জানেন না এবং খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google