ED Raid: ‘তৃণমূলের বাঘ’ শাহজাহানের ঘরে তল্লাশি চলছে

সকালবেলাতেই কাজে নেমে পড়ল ইডি আধিকারিকরা৷ তালা ভেঙে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি (ED Raid)৷ এর আগেও রেশন দুর্নীতিতে শেখ শাহজাহনের বাড়িতে হানা দিতে গিয়ে ইডি আধিকারিকদের বিপত্তির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সকালবেলাতেই কাজে নেমে পড়ল ইডি আধিকারিকরা৷ তালা ভেঙে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি (ED Raid)৷ এর আগেও রেশন দুর্নীতিতে শেখ শাহজাহনের বাড়িতে হানা দিতে গিয়ে ইডি আধিকারিকদের বিপত্তির মুখে পড়তে হয়েছিল৷ আগের বার তৃণমূল এই নেতার বাড়িতে যখন তাঁরা পৌঁছেছিলেন তখন তাঁদের ওপর আক্রমণ করা হয়৷ এবারে ইডি আধিকারিকরা যখন রেড করতে গেছেন তখন স্থানীয় পুলিশ থানা থেকে পুলিশবাহিনী নিয়ে গেছেন ইডি আধিকারিকরা৷

২৫ টি গাড়ি করে ১২৫ জনের বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে সাতজন আধিকারিকের দল শেখ শাহজাহনের বাড়িতে সকাল সাতটার মধ্যে পৌঁছে যায়৷ বাড়িতে তালা বন্ধ থাকায় নাম ধরে ডাকাডাকি করা হলেও কেউ গেট খুলছিলেন না৷ সূত্রের খবর পরে একজন নেমে এলেও সে জানায় তাঁর কাছে বাড়ির চাবি নেই৷ পরে চাবি তৈরি করতে পারে এমন লোককে ডেকে পাঠায় ইডি৷ ভিডিও রেকর্ডিং অন রেখে চাবি তৈরি করে সেই চাবি দিয়ে দরজা খুল তৃণমূল নেতার বাড়িতে ঢোকে ইডি৷ পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে৷

   

সূত্রের খবর, বসিরহাট থানায় আগেই জানিয়ে দেওয়া হয়েছিল অভিযানের কথা। মোতায়েন রয়েছে ন্যাজেট থানার পুলিশ। সম্পূর্ণ নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে এলাকা। রয়েছে সিআরপিএফ।

গত ৫ জানুয়ারি উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালিতে রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে তদন্ত করতে গিয়ে হিংসার মুখে পড়তে হয়েছিল ইডির আধিকারিকদের। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এ বার পুরোদস্তুর প্রস্তুতি নিয়েই শাহজাহানের বাড়ি প্রবেশ করে ইডি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google