Loksabha Vote 2024: শনিবার লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা

অবশেষে এসে গেল সেইদিন। ২০২৪-এর লোকসভা ভোটের (Loksabha Vote 2024)) দিনক্ষণ কবে ঘোষণা হবে সেই নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। শনিবার দুপুর তিনটে নাগাদ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Ec

অবশেষে এসে গেল সেইদিন। ২০২৪-এর লোকসভা ভোটের (Loksabha Vote 2024)) দিনক্ষণ কবে ঘোষণা হবে সেই নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। শনিবার দুপুর তিনটে নাগাদ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। কত দফায় ভোট হবে? আগামীকাল শনিবার সবটাই স্পষ্ট হয়ে যাবে বলে খবর। 

কমিশনের তরফে জানানো হয়েছে, “২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং কিছু রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে ১৬ মার্চ বিকেল তিনটেয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হবে। নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটি সরাসরি সম্প্রচার করা হবে।” 

   

লোকসভা নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্বাচন কমিশনও তার পর্যালোচনা শেষ করেছে।সূত্রের খবর, ২০২৪ সালের লোকসভা নির্বাচন ৭-৮ দফায় হতে পারে। বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ১৬ জুন এবং তার আগে একটি নতুন সরকার গঠন করাই লক্ষ্য।  

 

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google