Cleiton Silva : ভিসা পেয়ে গিয়েছেন ক্লেটন, কবে আসছেন শহরে?

শেষ মরশুমে লাল-হলুদ (East Bengal) জার্সিতে যথেষ্ট ঝলমলে থেকেছেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা (Cleiton Silva)।

By Rana Das

Published:

Follow Us
Cleiton Silva

শেষ মরশুমে লাল-হলুদ (East Bengal) জার্সিতে যথেষ্ট ঝলমলে থেকেছেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা (Cleiton Silva)। পূর্বে বেঙ্গালুরু এফসি দলে খুব একটা সফল না হলেও ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন এই তারকা ফুটবলার। দেশিয় তারকা ফুটবলার নাওরেম মহেশ সিংয়ের সঙ্গে জুঁটি বেধে একের পর এক ম্যাচ থেকে সাফল্য পেয়েছে দল। এছাড়াও একাধিক ম্যাচে গোল ও এসেছিল তার পা থেকে।

যারফলে, একটা সময় হিরো আইএসএলে মোট ১২ টি গোল করার দরুণ সোনার বুটের অন্যতম দাবিদার হিসেবে ও উঠে এসেছিলেন ক্লেটন সিলভা। তবে শেষ পর্যন্ত ওডিশা এফসির মরিসিওর হাতেই ওঠে সেই খেতাব। অন্যদিকে ভালো পারফরম্যান্সের সুবাদে আরও এক বছরের জন্য তার সাথে চুক্তি বাড়ায় ইমামি ম্যানেজমেন্ট।

   

যারফলে, এবারের নতুন ফুটবল মরশুমে ও লাল-হলুদ জার্সিতে প্রতিপক্ষের রক্ষনভাগে ফাঁটল ধরাতে দেখা যাবে এই তারকা ফুটবলারকে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দলের অধিকাংশ দেশি ও বিদেশি ফুটবলাররা শহরে এসে পৌঁছালেও এখনো আসতে পারেননি এই তারকা ফুটবলার। যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তা দেখা দলের কোচ কার্লোস কুয়াদ্রাত থেকে শুরু করে ম্যানেজমেন্টের অন্দরে।

পূর্ব পরিকল্পনা মতো অনেক আগেই শহরে আসার কথা থাকলেও ভিসা সমস্যার দরুণ নিজের দেশেই আটকে যান তিনি। প্রত্যেকদিন ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে তাড়াতাড়ি ভারতে আসার ভাবনা এই দাপুটে তারকার। এবার সেই নিয়েই উঠে আসল নয়া তথ্য।

বিশেষ সূত্র মারফত খবর, গতকাল রাতেই নাকি ভিসা পেয়ে গিয়েছেন লাল-হলুদের এই তারকা ফুটবলার। সেজন্য আজকের মধ্যেই নাকি তার ভারতে আসার টিকিট জোগাড় করার চেষ্টা চালাচ্ছে ম্যানেজমেন্ট। তা সম্পন্ন হলে, আগামী বৃহষ্পতিবার কিংবা শুক্রবারের মধ্যে শহরে এসে পড়বেন ক্লেটন সিলভা। তবে সেক্ষেত্রে আগামী শনিবারের ডার্বিতে আদৌ ম্যাচফিট থেকে কতটা খেলতে পারবেন এখন সেটাই বড় প্রশ্ন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google