হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ২-০ গোলে হেরে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল

আক্রমণ ভাগ জোরাল করে প্রতিপক্ষকে পরাজিত করাই ছিল লক্ষ ইস্টবেঙ্গলের (East Bengal)। কিন্তু আরো একবার ইস্টবেঙ্গল এর ডিফেন্সে করুন অবস্থা সকলের সামনে এসে পড়ল। জোড়া গোল হজম করে ...

By Rana Das

Published:

Follow Us
East Bengal lost 2-0 against Hyderabad FC

আক্রমণ ভাগ জোরাল করে প্রতিপক্ষকে পরাজিত করাই ছিল লক্ষ ইস্টবেঙ্গলের (East Bengal)। কিন্তু আরো একবার ইস্টবেঙ্গল এর ডিফেন্সে করুন অবস্থা সকলের সামনে এসে পড়ল। জোড়া গোল হজম করে আরও একটি ম্যাচে পরাস্ত হয়েই মাঠ ছাড়লেন স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেরা।

খেলা শুরু হওয়ার প্রথম মিনিট থেকেই আক্রমণ তুলতে শুরু করে ক্লেটন সিলভারা। কিন্তু পালটা আক্রমণের প্রতি আক্রমণ এগোয় হায়দরাবাদও। আর প্রতি আক্রমণেই প্রথমার্ধে এগিয়ে যেতে সফল হয় হায়দরাবাদ। দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন মহম্মদ ইয়াসির। দ্বিতীয়ার্ধে লাল-হলুদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জেভিয়ার সিভেরিও। ইস্টবেঙ্গলের আক্রমণের পাল্টা প্রতি আক্রমণে গিয়ে ঠান্ডা মাথায় গোল করে যান জেভিয়ার সিভেরিযও।

   

এদিন খেলা শুরু হওয়ার ৫ মিনিটেই এগিয়ে যাওয়া সুযোগ পেয়েছিল লাল হলুদ বাহিনীরা। কিন্তু সেখান থেকে গোল করতে ব্যর্থ হয় তারা। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে ফির গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয় সিলভা। এই ম্যাচের পর ৯ ম্যাচে ছয়টিতেই হেরে আর মাত্র তিনটিতে জয় পেয়ে নয় পয়েন্ট নিয়ে লিক টেবিলের ৮ নম্বরে থাকলে ইস্টবেঙ্গল। লাল হলুদ বাহিনীর বিরুদ্ধে জিতে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লীগ টেবিল এর শীর্ষে চলে গেল হায়দ্রাবাদ এফসি। ইস্টবেঙ্গলে পরবর্তী ম্যাচ ঘরের মাঠে প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে ১৬ই ডিসেম্বর।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google