East Bengal সমর্থকদের আশা পূরণ হতে পারে

ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা খুব তাড়াতাড়ি সুখবর পেলেও পেতে পারেন। কারণ হীরা মন্ডল। লাল হলুদ ক্লাবে তাঁর থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করা । হীরা মন্ডলকে দলে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা খুব তাড়াতাড়ি সুখবর পেলেও পেতে পারেন। কারণ হীরা মন্ডল। লাল হলুদ ক্লাবে তাঁর থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করা ।

হীরা মন্ডলকে দলে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে একাধিক ক্লাব। তাঁর কাছে ইতিমধ্যে একাধিক প্রস্তাব রয়েছে বলে জানা গিয়েছে। যদিও হীরা নিজে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। আরও একটু দেখে নিতে চাইছেন। এবং ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়ার পক্ষে।

   
Hira Mondal
হীরাকে কেন্দ্র করে এখনও সমর্থক উন্মাদনা।

মঙ্গলবার পর্যন্ত যা খবর তাতে ইস্টবেঙ্গল ক্লাবেও সই করতে পারেন হীরা মন্ডল। সেই সম্ভাবনা প্রবলভাবেই এখনও পর্যন্ত রয়েছে। সবকিছু ঠিকঠাক চললে কলকাতার এই ক্লাবেই থেকে যেতে পারেন এই বঙ্গ তনয়।

আগামী মরসুমেও হীরা মন্ডলকে দলে দেখতে চাইছেন লাল হলুদ জনতা। সোশ্যাল মিডিয়ায় হীরাকে কাতর অনুরোধ জানাচ্ছি সমর্থকরা। যদিও পেশাদার ফুটবলারের মতো হীরা নিজে এখনও কিছু জানাননি।

গত মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে দারুণ খেলেছিলেন হীরা মন্ডল। সেই থেকে ফুটবল প্রেমীদের অন্যতম আগ্রহের বিষয় তিনি। সূত্রের খবর অনুযায়ী হীরাকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে চেন্নাইয়ান ফুটবল ক্লাব। এছাড়াও একাধিক ফ্র্যাঞ্চাইজি তাদের দরজা খুলে রেখেছে বলে জানা যাচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google