East Bengal : স্পোর্টিং রাইট ফিরিয়ে দিল শ্রী সিমেন্ট

প্রতীক্ষার অবসান। ইস্টবেঙ্গলকে (East Bengal) স্পোর্টিং রাইট ফিরিয়ে দিল শ্রী সিমেন্ট (Shree Cement)। মঙ্গলবার সন্ধ্যায় মিলেছে এই খবর। কিছু দিন আগে এক বহুল প্রচলিত ক্রীড়া সংবাদ মাধ্যমে শ্রী ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Shree Cement

প্রতীক্ষার অবসান। ইস্টবেঙ্গলকে (East Bengal) স্পোর্টিং রাইট ফিরিয়ে দিল শ্রী সিমেন্ট (Shree Cement)। মঙ্গলবার সন্ধ্যায় মিলেছে এই খবর।

কিছু দিন আগে এক বহুল প্রচলিত ক্রীড়া সংবাদ মাধ্যমে শ্রী সিমেন্টের তরফে জানানো হয়েছিল যে ইস্টবেঙ্গলের প্রতি তাদের এখনও আগ্রহ রয়েছে। লাল হলুদ কর্তা দেবব্রত সরকার অন্য এক সাক্ষাৎকারে বলেছিলেন শ্রী সিমেন্ট কর্তারা সজ্জন। অর্থাৎ কথা এগোনোর জন্য দুই পক্ষই আলোচনার জায়গা খোলা রেখেছে। এখন থেকেই নতুন করে শুরু হয়েছিল জল্পনা। প্রশ্ন উঠেছিল, তাহলে কি আরও দীর্ঘ হতে চলছে শ্রী সিমেন্ট অধ্যায়?

   

এরপর অন্য এক সাক্ষাৎকারে সিমেন্ট কোম্পানির তরফে বলা হয়েছিল লাল হলুদে বিনিয়োগ করার তাদের আর ইচ্ছা নেই। এরপর কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছিল বিচ্ছেদ।

সামনের মরশুমের জন্য দল তৈরি করছেন ক্লাব কর্তারা। সেখানে ঘুরেফিরে চলে আসছিল স্পোর্টিং রাইট বাধা। সেই সমস্যা আর রইল না।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google