একাধিক চোট সমস্যার মধ্যে ইস্টবেঙ্গলে খুশির খবর

ডুরান্ড কাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। শিলং লাজং-এর কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছে দলকে। আপাতত ইস্টবেঙ্গলের ফোকাসে রয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Carles Cuadrat Shares Insights on Dimitrios Diamantakos

ডুরান্ড কাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। শিলং লাজং-এর কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছে দলকে। আপাতত ইস্টবেঙ্গলের ফোকাসে রয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। তার আগে দলের একাধিক ফুটবলারকে নিয়ে রয়েছে ধোঁয়াশা।

   

World Test Championship Final 2024-25: রোহিত-গম্ভীরদের দাবি উড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘোষণা করল আইসিসি

ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার আগে লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রতের হাতে বেশ কিছুটা সময় বাকি রয়েছে। এই সময়কালে দলের ফুটবলারদের চাঙ্গা করার চেষ্টায় থাকবেন তিনি। মরশুম শুরু হওয়ার অনেক আগে থেকে অনুশীলন শুরু করে দিয়েছিল ইস্টবেঙ্গল এফসি। তারপরেও কেন কেন এতো চোট আঘাত সমস্যা? রয়ে যাচ্ছে এই প্রশ্ন।

দলের একাধিক ফুটবলারের চোট-আঘাতজনিত সমস্যার কথা শোনা গিয়েছে। তবে এর মধ্যেও একটি ভাল খবর রয়েছে। অনুশীলনে ফিরেছেন দিমিত্রিয়স দিয়ামান্তিকস (Dimitrios Diamantakos)। গতবারের আইএসএল-এ গোল্ডেন বুটজয়ী এই ফুটবলার ইস্টবেঙ্গলের স্কোয়াডে অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন। গ্রিসের এই স্ট্রাইকারকে কেন্দ্র করে লাল হলুদ সমর্থকদের মধ্যে প্রত্যাশা শুরু থেকেই তুঙ্গে রয়েছে। কিন্তু তিনিও পুরোউরি ফিট নন। যে কারণে ডুরান্ড কাপে কুয়াদ্রত গ্রিক ফুটবলারকে পুরোপুরি কাজে লাগাতে পারেননি।

বাংলাদেশ জিততেই বদলে গেল হিসেব! চাপে পড়ল একাধিক দল, কত নম্বরে ভারত?

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, অনুশীলনে পুরো দমে ফিরেছেন দিমিত্রিয়স দিয়ামান্তিকস। প্রাপ্ত খবর অনুযায়ী, দলের সঙ্গে চুটিয়ে প্র্যাকটিস করেছেন তিনি। দিমিত্রিয়সের ফায়ার আসার খবর নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য ইতিবাচক খবর। দিমিত্রি না থাকলে চাপ বাড়বে ক্লেইটন সিলভা ও ডেভিডের ওপর। সিলভা ডুরান্ড কাপের ম্যাচে মাঠে নামলেও পুরো নব্বই মিনিট খেলার মতো ফিট মনে হয়নি তাঁকে। ইন্ডিয়ান সুপার লিগের নতুন সংস্করণ শুরু হওয়ার আগে স্কোয়াডের ফুটবলারদের ফিট করে তোলাই এখন লাল হলুদ ‘প্রফেসর’-এর কাছে চ্যালেঞ্জ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google