Mohun Bagan: চাপের মুখে ফ্লপ ইস্টবেঙ্গল, মোহনবাগান হিট

মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের খেলা ট্রফি জেতার খিদে। কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৪-০ গোলে জিতল বাগান। পরের ম্যাচ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। মুম্বাইকে হারাতে পারলেই সবুজ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Mohun Bagan Emerges Strong

মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের খেলা ট্রফি জেতার খিদে। কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৪-০ গোলে জিতল বাগান। পরের ম্যাচ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। মুম্বাইকে হারাতে পারলেই সবুজ মেরুন শিবিরে চলে আসবে লিগ শিল্ড।

   

ইন্ডিয়ান সুপার লিগে কলকাতার দুই ক্লাব নেমেছিল মাস্ট উইন ম্যাচে। ইস্টবেঙ্গল এফসি পারেনি, হেরে গিয়েছে। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল ১-৪ গোলে পরাজিত। চাপের মুখে মোহনবাগান জিতল ৪-০ ব্যবধানে।

যে কোনো দলের খেলোয়াড়দের শরীরী ভাষা বলে দেয় অনেক কিছু। প্লে অফে যাওয়ার জন্য পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে জিততেই হতো। খেলার প্রথম দিকে সেই উদ্যম নিয়েই মাঠে নেমেছিলেন লাল হলুদ শিবিরের ফুটবলাররা। বিরতির আগে পর্যন্ত লড়াই দিয়েছিল ক্লাব। তারপর ম্যাচ থেকে হারিয়েই গিয়েছিল কার্যত।

বৃহস্পতিবারের ম্যাচে প্রতিপক্ষকে দাঁত ফোঁটানোর সুযোগ দেয়নি মোহনবাহান। সবুজ মেরুন ডিফেন্স ভেদ করতে পারেনি বেঙ্গালুরু। ক্লিন শিট বাগানের। বিরতির পর তিনটি গোল। দশ মিনিটের একটা স্পেলে এসেছে তিন গোল। বিরতির আগে হয়েছিল আরও একটা। মোহনবাগানের পক্ষে ফলাফল ৪-০। লিগ শিল্ড জয়ের আরও কাছে চলে গেল ক্লাব। চাপের মুখে একটি দল হজম করল চার গোল। অন্য দল দিল সম সংখ্যক গোল।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google