Dev Rukmini: শুটিংয়ে গিয়েই দেবের কাছে বকা খান রুক্মিণী!

Dev Rukmini: দেবের কাজকে ভালোবেসে রুক্মিণী বলেছিলেন, ‘আমি সত্যিই তোমাকে বাংলা এবং হিন্দি উভয় ভাষায় বাঘাযতীনের জন্য অভিনন্দন জানাতে চেয়েছিলাম। তোমার প্রথম হিন্দি রিলিজ এবং আমি নিশ্চিত যে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Dev Rukmini

Dev Rukmini: দেবের কাজকে ভালোবেসে রুক্মিণী বলেছিলেন, ‘আমি সত্যিই তোমাকে বাংলা এবং হিন্দি উভয় ভাষায় বাঘাযতীনের জন্য অভিনন্দন জানাতে চেয়েছিলাম। তোমার প্রথম হিন্দি রিলিজ এবং আমি নিশ্চিত যে এটি চমৎকার হবে। আমি বলতে চাই যে তুমি বাংলা সিনেমার জন্য সার্বিকভাবে যা করছ, তা সত্যিই প্রশংসনীয়।’ প্রেমিকার বাহবা পেয়ে বকবক খুশি দেব বলেছিলেন, ‘অনেক ধন্যবাদ রুক্মিণী। তুমি সবসময় আমার শক্তির স্তম্ভ। এত সুন্দরভাবে আমায় বোঝার জন্য ধন্যবাদ (Dev Rukmini)।’

সবই ঠিক চলছিল, এমন সময় হাজির হল অন্য ঝামেলা। রুক্মিণী নাকি শুটিংয়ে গেলেই দেব তাঁকে ভীষণ বকাবকি করতে থাকেন। কিন্তু কেন? কী এমন দোষ করেন রুক্মিণী। দেবকে একদিন এমনটাই প্রশ্ন ছুঁড়ে বসেন নায়িকা। অভিমান করে বলেন, ‘দেব আমার একটা অভিযোগ আর একইসঙ্গে প্রশ্ন আছে। যবে থেকে আমি অভিনেত্রী হয়েছি, তবে থেকে যকই সেটে গিয়েছি, তোমার বকা খেয়েছি। কই তুমি তো তোমার অন্য নায়িকাদের এত বকা দাও না। আমি জানতে চাই এমন দিন কি আদৌ কখনও আসবে, যখন তোমার সঙ্গে সেটে যাব কিন্তু তোমার বকা খাব না।’

   

দেবেরও স্পষ্ট উত্তর। প্রেমিকাকে বললেন, ‘কয়লা হিরে হয়ে ওঠে তখনই, যখন সেটিকে বেশি তাপমাত্রায় রাখা হয়। আর তোমার মধ্যে হিরে হওয়ারই সম্ভাবনা রয়েছে।’ আসলে রুক্মিণী মৈত্রের প্রতি দেবের দৃষ্টিভঙ্গিই বুঝিয়ে দিয়ে যায় যে প্রেমিকাকে ঠিক কতটা আগলে রাখেন অভিনেতা। তাঁর কেরিয়ার, তাঁর প্রতিভা সবেতেই নজর থাকে পাগলু দেবের। তা এই মনের মানুষটাকে সারা জীবনের মতো কাছের মানুষ কবে করছেন দেব? বিয়েটা কবে? এরও উত্তরে সুপারস্টার বললেন, ‘কোনও একদিন অবশ্যই করব।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google