Only Mohun Bagan: সবুজ-মেরুন সমর্থকদের দাবি পূরণ হতে চলেছে

#remove ATK এই দাবিতে সোচ্চার হয়েছিল সবুজ মেরুন সমর্থকরা। এটি ছিল প্রথম দাবি। মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের প্রথম দাবি শেষ পর্যন্ত পূরণ হতে চলেছে। অসমর্থিত সূত্রের খবর, মোহনবাগানের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mohun Bagan

#remove ATK এই দাবিতে সোচ্চার হয়েছিল সবুজ মেরুন সমর্থকরা। এটি ছিল প্রথম দাবি। মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের প্রথম দাবি শেষ পর্যন্ত পূরণ হতে চলেছে। অসমর্থিত সূত্রের খবর, মোহনবাগানের নাম থেকে ATK’র নাম বাদ দেওয়া হবে। আগামী বছর থেকে আরপিএসজি (RPSG) মোহনবাগান নামে আইএসএলে খেলতে দেখা যাবে মেরিনার্সদের। প্রথম দাবি #remove ATK আন্দোলন সফলতার মুখ দেখার পথে। কিন্তু দ্বিতীয় #Break the merger দাবি ঝুলেই রয়েছে।

প্রসঙ্গত, সঞ্জীব গোয়েঙ্কার RPSG Sports Private Limited’র সঙ্গে গাঁটছড়া বেধে ATK এবং মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সংযুক্তিকরন (MERGER) হয়। সবুজ মেরুন সমর্থকদের দাবি ছিল, মোহনবাগান ক্লাবের নামের আগে কোনও শব্দ থাকবে না। তাই#Break the merger দাবিতে পথে নেমে সোচ্চার হয়ে উঠেছে সবুজ মেরুন সমর্থকরা। অসমর্থিত সূত্রে দাবি,
আসন্ন মরশুম থেকে দল RPSG মোহনবাগান নামে মাঠে নামবে।

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google