Debleena Dutt: বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েও বিয়ে করতে আসেননি বর! ক্ষোভ প্রকাশ দেবলীনার

Debleena Dutt: আমি কনের সাজে বসেছিলাম। লোকজন আসতে শুরু করেছিল, উপহার দেওয়াও শুরু করে দিয়েছিল। ডিনার সেরে বাড়ি ফিরেও যাচ্ছিল। কিন্তু বর আসেনি আমাকে বিয়ে করতে। হুবহু সিনেমার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Debleena Dutt

Debleena Dutt: আমি কনের সাজে বসেছিলাম। লোকজন আসতে শুরু করেছিল, উপহার দেওয়াও শুরু করে দিয়েছিল। ডিনার সেরে বাড়ি ফিরেও যাচ্ছিল। কিন্তু বর আসেনি আমাকে বিয়ে করতে। হুবহু সিনেমার মতো একটা দুঃখের সময় এসেছিল অভিনেত্রী দেবলীনার জীবনে। এবার সেই কাহিনীই খোলসা করলেন তিনি। যা যা বললেন শুনলে কাঁদতে বসবেন নির্ঘাত।

অভিনেতা তথা পরিচালক তথাগত মুখার্জিকে বিয়ে করার অনেক আগে একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন দেবলীনা দত্ত। কিন্তু সে বিয়ে হয়নি। এ প্রসঙ্গেই নিজের অতীত ঘেঁটে এদিন অভিনেত্রী বললেন, তিনি হলেন যে মানুষটা, বিয়ে করতে আসব বলেও এলেন না। সেই মানুষটাকে দেবলীনা কোনওদিনও ক্ষমা করতে পারবেন না। অভিনেত্রীর নিজস্ব ভাষায়, ‘একদম করব না। সকলেই জানেন, তিনি আমাকে বিয়ে করতে আসছি বলে আসেননি। আমার মায়ের হার্টের অবস্থা ভাল না জেনেও এমন ক্রিমিনালের মতো ঘটনা তিনি ঘটিয়েছিলেন আমার সঙ্গে। পিশাচ।’

   

তা যে মানুষটার জন্য অভিনেত্রীর মনে এতটা ক্ষোভ জমে রয়েছে। কে তিনি? দেবলীনা এ প্রসঙ্গেই আরও জানিয়েছেন যে ঐ মানুষটা নাকি ইন্ডাস্ট্রিরই একজন গণ্যমান্য। তাঁকে নাকি সকলেই চেনেন। তাই এখন যদি দেবলীনা প্রকাশ্যে তাঁর নামটি বলে দেন তাহলে তো ওই মানুষটি ফুটেজ পেয়ে যাবেন, আর এটা দেবলীনা কখনওই হতে দিতে চান না। অভিনেত্রী জানিয়েছেন, আমাকে বিয়ে করতে আসতে পারবে না বললে আমি মেনে নিতাম। কিন্তু সেই মানুষটা আমাকে বিশ্রীভাবে ঠকিয়েছেন। আমার মায়ের অসুস্থতাকেও তোয়াক্কা করেননি। এটাকে আমি ক্ষমাই করতে পারব না কোনওদিন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google