ভয়াবহ বাস দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু সংখ্যা

মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল তামিলনাড়ুতে। জানা গিয়েছে, শুক্রবার সকালে চেঙ্গালপট্টুতে দাঁড়িয়ে থাকা একটি লরিতে একটি বাস ধাক্কা মারলে ৬ জন নিহত এবং ১৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল তামিলনাড়ুতে। জানা গিয়েছে, শুক্রবার সকালে চেঙ্গালপট্টুতে দাঁড়িয়ে থাকা একটি লরিতে একটি বাস ধাক্কা মারলে ৬ জন নিহত এবং ১৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে সরকারি হাসপাতালে নিয়ে যায়। এই দুর্ঘটনায় দুই মহিলা-সহ ৫ জনের মৃত্যু হয়েছে।

   

পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। দুর্ঘটনার জেরে চেন্নাই-ত্রিচি জাতীয় সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে এবং দুর্ঘটনায় নিহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google