দিল্লির সামনে কঠিন চ্যালেঞ্জ, টানা চতুর্থ জয়ের লক্ষ্যে নামছে কলকাতা

টানা তিন জয়ে আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে হার কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া দিল্লি ক্যাপিটালস, জমজমাট লড়াইয়ের অপেক্ষায় সমর্থকরা।

By Sandipa Nandy

Published:

Follow Us
dc-vs-kkr-ipl-2026-match-preview-arun-jaitley-stadium

Kolkata, May 8: একদিকে টানা তিন ম্যাচে জয়ের পর ফুরফুরে মেজাজে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে হেরে ধুঁকছে দিল্লি ক্যাপিটালস। শুক্রবার (৮ মে) অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যে ৭:৩০ মিনিটে মুখোমুখি হবে এই দুই দল।

আইপিএল ২০২৬-এ শুরুটা ভালো হয়নি কলকাতার। কিন্তু ধীরে ধীরে টুর্নামেন্টে ফিরেছে অজিঙ্কা রাহানের দল। শেষ তিনটি ম্যাচে সফলতার পর আত্মবিশ্বাস তুঙ্গে নাইট শিবিরের। মোট ৯টি ম্যাচের মধ্যে ৩টি জিতেছে এবং ১টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। এতে ৭ পয়েন্ট সংগ্রহ করে অষ্টম স্থানে কেকেআর। বর্তমানে যেভাবে প্রতিটি ম্যাচ আত্মবিশ্বাসের সঙ্গে জয় করছে কলকাতা, তাতে আজ দিল্লির হারও আশা করা যেতে পারে।

   

অন্যদিকে শুরুতে ভালো খেললেও পরে খেই হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। গত পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে অক্ষর প্যাটেলের দল। ভোগাচ্ছে দলের ব্যাটিং ও বোলিং বিভাগ। কলকাতার চেয়ে একটি ম্যাচ বেশি খেলে চারটিতে জয়ী তারা। সংগ্রহ ৮ পয়েন্ট। পয়নেট টেবিলে সপ্তম স্থানে। এমতাবস্থায় আজ কলকাতার বিরুদ্ধে হারলে আরও পিছিয়ে পড়বে তারা। তাই এই ম্যাচটিকে বিশেষ নজরে দেখছেন অধিনায়ক অক্ষর।

আইপিএল ইতিহাসে এই দুই দল মোট ৩৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে। যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স ১৯টি ম্যাচ জিতেছে। দিল্লি ক্যাপিটালস জিতেছে ১৫টি খেলা। দুই দলের মধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এই পরিসংখ্যানের ভিত্তিতে এগিয়ে কলকাতা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় দিল্লির আকাশ পরিষ্কার থাকবে। আজ সেখানে গড় আর্দ্রতা থাকবে ৩৬ শতাংশ। এছাড়া প্রত্যাশিত তাপমাত্রা প্রায় ৩৩° সেলসিয়াস হতে পারে।

পিচ হিসেবে অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেট সাধারণত ব্যাটিংয়ের জন্য ভালো। কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলোতে দেখা গেছে, বোলাররাও কিছুটা সহায়তা পাচ্ছে। সিমাররা নতুন বলে শুরুতেই সুইং পাবে এবং শুকনো উইকেটে টার্ন ও গ্রিপ তৈরি হবে। পিচটি মাঝে মাঝে আঠালো হতে পারে, যা বড় শট খেলাকে কঠিন করে তুলবে। সেকারণে প্রথমে বোলিং করাই বুদ্ধিমানের কাজ হবে।

দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য একাদশ:

কেএল রাহুল (উইকেটরক্ষক), পথুম নিসাঙ্কা, করুণ নায়ার, ট্রিস্টান স্টাবস, নীতীশ রানা, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিডি, টি নটরাজন।
ইমপ্যাক্ট প্লেয়ার: সমীর রিজভী।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ:

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), আংক্রিশ রঘুবংশী (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, মনীশ পান্ডে, রিংকু সিং, অনুকুল রায়, সুনীল নারিন, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী। পিইমপ্যাক্ট প্লেয়ার: ফিন অ্যালেন।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google