লোবেরার সহকারী হিসেবে দায়িত্বে এবার ডেভিড দেওগ্রাসিয়া

বেশ কয়েক মরসুম ধরেই ওডিশা এফসির দায়িত্ব পালন করছিলেন সার্জিও লোবেরা‌। এমনকি গত সিজনে ও তাঁর তত্ত্বাবধানে দাপুটে ফুটবল খেলেছিল ওডিশা। যদিও চূড়ান্ত সাফল্য আসেনি। তবুও এই স্প্যানিশ ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
david-deogracia mohun-bagan

বেশ কয়েক মরসুম ধরেই ওডিশা এফসির দায়িত্ব পালন করছিলেন সার্জিও লোবেরা‌। এমনকি গত সিজনে ও তাঁর তত্ত্বাবধানে দাপুটে ফুটবল খেলেছিল ওডিশা। যদিও চূড়ান্ত সাফল্য আসেনি। তবুও এই স্প্যানিশ কোচের উপরেই ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট। তবে এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। দেশের প্রথম ডিভিশন লিগ আয়োজনকে ঘিরে ব্যাপক অনিশ্চয়তা থাকায় নিজের দায়িত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন এই স্প্যানিশ কোচ। যারফলে এই সপ্তাহের মাঝামাঝি সময় নিজেদের সোশ্যাল সাইট থেকে সেইকথা জানিয়ে দিয়েছিল ম্যানেজমেন্ট।

তবে ঠিক কিছুক্ষণের মধ্যেই লোবেরার দায়িত্ব গ্ৰহনের কথা জানিয়ে দেয় দেশের অন্যতম সফল ফুটবল দল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেটা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। অর্থাৎ যেখানে শেষ করেছেন হোসে মোলিনা সেখান থেকেই এবার দলকে এগিয়ে নিয়ে যাবেন এই স্প্যানিশ কোচ। তাঁর উপরেই ব্যাপক প্রত্যাশা সকলের। উল্লেখ্য, এবারের সুপার কাপের গ্ৰুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ করে দিয়েছিল সবুজ-মেরুন‌। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। পরবর্তীতে এই নিয়ে সাংবাদিক বৈঠকে কথা বলতে ও দেখা গিয়েছিল বাগান কর্তাদের। তবে আগামী ৩০শে নভেম্বর থেকে ফের অনুশীলন শুরু করতে চলেছে মোহনবাগান।

   

যেদিকে এখন নজর রয়েছে সকল সমর্থকদের‌। তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। দলের হেডকোচ বদলের সাথে সাথেই পুরনো সাপোর্টিং স্টাফেদের আর রাখা হবে কিনা সেই নিয়ে দেখা দিয়েছিল নানা বিতর্ক। অবশেষে স্পষ্ট হয়ে গিয়েছে সমস্ত কিছু। যারফলে আইএসএল ও সুপার কাপ জয়ী এই স্প্যানিশ কোচের সহকারী হিসেবে দেখা যেতে চলেছে ডেভিড দেওগ্রাসিয়া মার্কেজকে। জানা গিয়েছে খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দিতে পারেন এই স্প্যানিশ।

এই দলে যোগদানের পূর্বে রাশিয়ার প্রথম টায়ারের ফুটবল ক্লাব এফসি ওয়েন বার্গের দায়িত্ব ছিলেন তিনি। এবার এই নয়া দায়িত্বে নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন এখন সেদিকেই নজর থাকবে সকলের।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google