যশ ইংলিশের ঝড়ও থামাতে পারল না চেন্নাই, জয়ের হ্যাটট্রিক সিএসকের

২০৩ রান করেও হার এড়াতে পারল না লখনউ। যশ ইংলিশের বিস্ফোরক ইনিংস ম্লান করে সহজ জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস।

By Sandipa Nandy

Published:

Follow Us
csk-beat-lsg-despite-josh-inglis-blazing-knock

Kolkata, May 10: দুশো’র উপর রান তুলেও লাভ হল না। লখনউ-এর বিপক্ষে সহজেই জয়ের খোঁজ পেল চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএল মরসুমের ৫৩তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল সিএসকে। ম্যাচটি ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে জিতেছে রুতুরাজের দল। এই জয়ের সঙ্গে চেন্নাই উঠে এসেছে পঞ্চম স্থানে।

এদিন ঘরের মাঠে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় চেন্নাই। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান করে লখনউ। দুশো’র উপর এই রান তৈরিতে সবচেয়ে বেশি অবদান যশ ইংলিশের। এই ওপেনার ৩৩ বলে ৮৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। কিন্তু তাঁকে সহায়তা করেননি দলের কোনো সতীর্থ ক্রিকেটার। কেউই বেশিক্ষণ টিকতে পারেনি মাঠে। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন শাহবাজ আহমেদ (৪৩)।

   

জবাবে রান তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই জয় পেয়ে যায় চেন্নাই। আর এর সঙ্গে চেন্নাই আজ জয়ের হ্যাট্রিক পূরণ করে। এদিন উরভিল প্যাটেল ২৩ বলে ৬৫ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। তাঁকে সঙ্গ দেন অধিনায়ক রুতুরাজ (৪২)। এছাড়া অবদান রাখেন সঞ্জু স্যামসন (২৮), কার্তিক শর্মা (২০), ডিওয়াল্ড ব্রেভিস (১০), শিবম দুবে (১৫), প্রশান্ত বীর (১৭)।

এদিন লখনউ-এর তুলনায় চেন্নাই বেশি উইকে শিকার করেছে। লখনউ-এর হয়ে একা ৩টি উইকেট নেন জেমি ওভারটন। ২টি উইকেট নেন অনশুল কম্বোজ। এছাড়া ১টি আউট করেছেন নুর আহমদ। চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট শিকার করেন দীগবেশ রাঠি, শাহবাজ আহমেদ। এছাড়া ১টি উইকেট ঝুলিতে পুরেছেন আবেশ খান।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google