Covid 19 : ছোটোদের টিকা দেওয়ার ব্যাপারেও পিছু হটছে কেন্দ্র

এখনই ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে না করোনার (Covid 19) টিকা। সরকারী সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। শোনা যাচ্ছে, ১২-১৪ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Covid 19

এখনই ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে না করোনার (Covid 19) টিকা। সরকারী সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। শোনা যাচ্ছে, ১২-১৪ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এখনো অবধি কোনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার কেন্দ্রের কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপ অব ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অব ইমিউনাইজেশন-এর চেয়ারম্যান ডা এন কে অরোরা পাবলিক হেলথ বিশেষজ্ঞ ডা অরোরা জানিয়েছেন আগামী মার্চ মাস থেকে ১২-১৪ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু করবে কেন্দ্র। ১৫-১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া শেষ হলেই ১২-১৪ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু করা হবে।

   

জানা গিয়েছে, ৩ জানুয়ারি ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ অভিযানের শুরু থেকে ৩.৫ কোটিরও বেশি কিশোর-কিশোরীকে কোভাক্সিনের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, ভারতে এই এখনও অবধি ৭.৪ কোটি কিশোর-কিশোরী রয়েছে যাদের ভ্যাকসিন শট দেওয়া হবে।

এর পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সতর্কতামূলক কোভিড-১৯ ভ্যাকসিন ডোজের সুবিধাভোগীদের জন্য নতুন নিবন্ধনের কোন প্রয়োজনীয়তা নেই।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google