Coal Scam: কয়লা পাচার তদন্তে ইডির কাছে হাজিরা অভিষেকের, তৃণমূলে টেনশন

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) তৃণমূল কংগ্রেসর (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছে (ED) ইডি৷ শুক্রবার সকালে কলকাতায় ইডি দফতরে হাজিরা দিলেন তিনি৷ এর আগে দু ...

By Rana Das

Published:

Follow Us

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) তৃণমূল কংগ্রেসর (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছে (ED) ইডি৷ শুক্রবার সকালে কলকাতায় ইডি দফতরে হাজিরা দিলেন তিনি৷ এর আগে দু বার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে হয়েছিল তাঁকে। সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ হবে। রাতভর জেগে তৈরি হয়ে প্রশ্নপত্র। দীর্ঘ হতে পারে জিজ্ঞাসাবাদের পর্ব৷ এমনটাই খবর ইডি সুত্রে।

বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন তাঁর প্রোটোকল অফিসার। সঙ্গে ছিলেন বিধাননগর পূর্ব থানার পুলিশ আধিকারিকরা।

   

কয়লা পাচারে শুধুমাত্র অভিষেক নয়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে৷ নজরেঅভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর। এর আগে দিল্লিতে তলব নিয়ে আপত্তি ছিল অভিষেকের। তাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেখানে তাঁর স্পষ্ট বক্তব্য ছিল কলকাতাতেও ইডির অফিস রয়েছে। সেখানে তাঁকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? কলকাতার অফিসে একশোবার হাজিরা দিতে রাজি তিনি।

বিষয়টিকে নিয়ে ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল। বিজেপির তোতা হিসাবে কথা বলছে ইডি ও সিবিআই৷ কটাক্ষ করে স্যোশাল মিডিয়ায় বিশেষ পোস্ট তৃণমূলের৷ এর আগে অভিষেককে তলব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দেন। তিনি বলেন আগামী দিনে ওকেও নোটিশ পাঠানো হতে পারে। অভিযোগ অভিষেকের কাছে আগেই পৌঁছে গেছিল নোটিশ। সবটা জেনে তৃণমূল ছাত্র পরিষদ সমাবেশে মমতা বলেন নোটিশ পাঠাতে পারে!

সব মিলিয়ে কয়লা পাচার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলবে আরও একবার উত্তপ্ত বঙ্গ রাজনীতি। তৃণমূলে বাড়ছে টেনশন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google