Samsung Galaxy M35 5G-তে 5,585 টাকা ছাড়, 50MP ক্যামেরা ফোন এখন 15 হাজারের কমে

Samsung অনুরাগীদের জন্য সুখবর। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ পাওয়া যাচ্ছে দুর্দান্ত অফার। সংস্থার শক্তিশালী 5G ফোন Samsung Galaxy M35 5G এখন পাওয়া যাচ্ছে তার লঞ্চ দামের তুলনায় অনেকটাই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Samsung Galaxy M35 5G

Samsung অনুরাগীদের জন্য সুখবর। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ পাওয়া যাচ্ছে দুর্দান্ত অফার। সংস্থার শক্তিশালী 5G ফোন Samsung Galaxy M35 5G এখন পাওয়া যাচ্ছে তার লঞ্চ দামের তুলনায় অনেকটাই সস্তায়। ফোনটির 6GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চ মূল্য ছিল ₹19,999। তবে বর্তমানে এই মডেলটি ₹5,585 ছাড়ে পাওয়া যাচ্ছে মাত্র ₹14,414-তে। যদি আপনি Flipkart Axis Bank কার্ড ব্যবহার করেন, তবে পাবেন অতিরিক্ত 5 শতাংশ ক্যাশব্যাক। চাইলে ফোনটি মাত্র ₹507 মাসিক EMI-তে শুরু করে কেনা সম্ভব।

Samsung Galaxy M35 5G-তে দারুণ ডিসপ্লে ও পারফরম্যান্স

Samsung Galaxy M সিরিজের এই ফোনে রয়েছে 6.6-ইঞ্চির Full HD+ Super AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন 1080×2340 পিক্সেল। ডিসপ্লেটির রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1000 নিটস পর্যন্ত, যা সূর্যের আলোতেও পরিষ্কার ভিউ দেয়। স্ক্রিন সুরক্ষায় থাকছে Gorilla Glass Victus+। পারফরম্যান্সের দিক দিয়ে এই ফোনে রয়েছে Exynos 1380 চিপসেট, যা মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট শক্তিশালী। ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ-এ উপলব্ধ।

   

ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনটির পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। রয়েছে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি বা ভিডিও কলের জন্য সামনে রয়েছে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৬০০০mAh ব্যাটারি ও ২৫W ফাস্ট চার্জিং

Samsung Galaxy M35 5G-তে রয়েছে একটি 6000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ফোন চালাতে সক্ষম। এই ব্যাটারি 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফলে দ্রুত চার্জ হয়ে যায় ফোনটি।

শক্তিশালী সাউন্ড আউটপুটের জন্য ফোনটিতে স্টেরিও স্পিকার এবং Dolby Atmos সাপোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোন চলে Android 14 ভিত্তিক OneUI 6.1-এ।

চ্যাটিং হবে আরও মজাদার, WhatsApp আনছে নতুন ‘Wave Emoji’ ফিচার, বিশেষত্ব কী

Samsung Galaxy M35 5G ফোনে রয়েছে আধুনিক সব কানেক্টিভিটি অপশন যেমন 5G, 4G VoLTE, Wi-Fi 6 (2.4GHz + 5GHz), Bluetooth 5.3, GPS এবং USB Type-C 2.0। প্রসঙ্গত, যারা একটি শক্তিশালী, স্টাইলিশ ও ফিচার-প্যাকড 5G স্মার্টফোন কম দামে খুঁজছেন, তাদের জন্য এই ডিল নিঃসন্দেহে এক দুর্দান্ত সুযোগ। Flipkart-এ সীমিত সময়ের এই অফার মিস না করাই ভালো।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google