পুজোর আগে Redmi-র এই ফোনে চলছে লোভনীয় ডিসকাউন্ট, এখনই কেনার মোক্ষম সুযোগ

অগস্টের শেষের দিকে Redmi Note 13-এ লোভনীয় ডিসকাউন্টের দেওয়া শুরু করল শাওমি ইন্ডিয়া (Xiaomi India)। ছাড় দেওয়ার পর নতুন মূল্য সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে ইতিমিধ্যেই তালিকাভুক্ত হয়েছে। মিড-রেঞ্জের এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

অগস্টের শেষের দিকে Redmi Note 13-এ লোভনীয় ডিসকাউন্টের দেওয়া শুরু করল শাওমি ইন্ডিয়া (Xiaomi India)। ছাড় দেওয়ার পর নতুন মূল্য সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে ইতিমিধ্যেই তালিকাভুক্ত হয়েছে। মিড-রেঞ্জের এই স্মার্টফোনে দেওয়া হচ্ছে 3,500 টাকা ডিসকাউন্ট। 

3,500 টাকা ছাড়ে কিনুন Redmi Note 13

   

এদিকে দুর্দান্ত স্পেসিফিকেশন ও সাশ্রয়ী মূল্যের কারণে বাজারে রেডমি’র স্মার্টফোনের বিপুল জনপ্রিয়তা। কিন্তু সম্প্রতি মডেলগুলির দাম 20,000 টাকা বা তার বেশি হয়ে যাওয়ার কারণে অনেকেরই হ্যান্ডসেটগুলি কিনতে বেগ পেতে হচ্ছে। ফলে এই নতুন ছাড় ক্রেতাদের সেই মুশকিল আসান করবে বলেই ধারণা। চলুন Redmi Note 13-এর ডিল সম্পর্কে জেনে নেওয়া যাক।

সংস্থার ওয়েবসাইটে Redmi Note 13-এর দাম 16,999 টাকা দেখাচ্ছে। যেখানে এমনি সময়ে এর মূল্য 18,999 টাকা। অর্থাৎ Mi.com-এ এখন 2,000 টাকার ছাড় চলছে। আবার ICICI ক্রেডিট কার্ড থাকলে উপরন্তু 1,500 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম কমে হবে 15,499 টাকা। পাশাপাশি পুরনো ফোন এক্সচেঞ্জ করেও নতুন মডেলটি কেনা যাবে। এক্ষেত্রেও মিলবে বাড়তি ডিসকাউন্ট। চলুন ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

নতুন Redmi Note 13 স্মার্টফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ একটি 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এটি একটি MediaTek Dimensity 6080 চিপসেট দ্বারা চালিত হয়। 12 জিবি র‍্যাম এবং 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ উপলব্ধ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 13-এ চলে। 

পাবেন আনলিমিটেড 5G ডেটা ও ভয়েস কলিং, Jio-র সবচেয়ে সস্তার নতুন রিচার্জ প্ল্যানে মন মজবে

Redmi Note 13-এ ফটোগ্রাফির জন্য রয়েছে 100-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 16-মেগাপিক্সেল সেন্সর উপস্থিত। 33W ওয়্যার যুক্ত ফাস্ট চার্জিং প্রযুক্তির সমর্থন করে। একটি সাধারণ 5,000 এমএএইচ ব্যাটারিতে চলে ফোনট। আবার এর সঙ্গে ফাস্ট চার্জার দেওয়া হয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google