Ola S1, Bajaj Chetak-এ ভার্তুকি আর এক মাস, সেপ্টেম্বরে শেষ হচ্ছে সরকারি প্রকল্পের মেয়াদ

দূষণ রুখতে ইলেকট্রিক যানবাহনের বিক্রি বাড়ানোয় জোর দিয়েছিল সরকার। ক্রেতাদের উৎসাহ বৃদ্ধিতে ভারী শিল্প মন্ত্রকের পক্ষ থেকে তাই আনা হয়েছিল ফেম (FAME) প্রকল্প। এতে টু হুইলার সহ অন্যান্য ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দূষণ রুখতে ইলেকট্রিক যানবাহনের বিক্রি বাড়ানোয় জোর দিয়েছিল সরকার। ক্রেতাদের উৎসাহ বৃদ্ধিতে ভারী শিল্প মন্ত্রকের পক্ষ থেকে তাই আনা হয়েছিল ফেম (FAME) প্রকল্প। এতে টু হুইলার সহ অন্যান্য গাড়ির এক্স-শোরুম মূল্যের উপর আর্থিক ভর্তুকি দেওয়া হত। পরবর্তীতে এর দ্বিতীয় ভার্সন অর্থাৎ ফেম-২ (FAME II) আনা হয়। কিন্তু এবছর মার্চে এর মেয়াদও উত্তীর্ণ হয়ে যায়। এপ্রিলে চালু করা হয়েছিল ইলেকট্রিক মোবিলিটি প্রোমোশান স্কিম বা ইএমপিএস (EMPS)। কিন্তু এবারে এই প্রকল্পের মেয়াদও শেষ হতে চলেছে। আগামী ৩০ সেপ্টেম্বর যার শেষ দিন।

জানিয়ে রাখি, এই ইএমপিএস (EMPS) প্রকল্পের আওতায় ইলেকট্রিক টু হুইলারের এক্স-শোরুম মূল্যের উপর ১০,০০০ টাকা পর্যন্ত সাবসিডি দেওয়া হয়। এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে এর মেয়াদ বৃদ্ধির বিষয়ে কিছুই জানানো হয়নি। তাই ওয়াকিবহাল মহলের মতে আর এক মাস বৈদ্যুতিক দু’চাকার গাড়িতে ১০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে। ই-স্কুটার বা ই-বাইক কেনার পরিকল্পনা থাকলে এটিই তার মোক্ষম সময় বলা যায়। 

   

Triumph Daytona 660: দুর্ধর্ষ ডিজাইনের সুপারস্পোর্টস বাইক লঞ্চ হল ভারতে, দাম শুনলেই ভিড়মি খাবেন

প্রসঙ্গত, বর্তমানে ভারতে বিক্রিত হাতেগোনা কয়েকটি প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার ইএমপিএস প্রকল্পের আওতায় পড়ে। এর মধ্যে রয়েছে Ather 450X, Ather Rizta, Ola S1 Pro, TVS iQube, Bajaj Chetak ও Vida V1 Pro। প্রতিটিই বেশ জনপ্রিয় মডেল।

উল্লেখ্য, ইএমপিএস (EMPS) প্রকল্পের আওতায় বাজেটে ৭৭৮ কোটি টাকা ধার্য করেছিল সরকার। এই অর্থ ইলেকট্রিক টু হুইলারের জন্য বরাদ্দ করা হয়েছিল। হিসেব মত এর মধ্যে প্রায় ৫,০০,০৮০টি ইভি, যা ভর্তুকি পেতে পারে। এতে ক্রেতারা সামান্য হলেও স্বস্তি পায়। তবে সরকার এই প্রকল্পের মেয়াদ ফের বাড়াবে কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google