বড় খবর! Royal Enfield Bullet 350-এর দামে বদল, এখনকার কেনার খরচ কত দেখে নিন

বর্ষার প্রাক্কালে ভারতীয় বাইকপ্রেমীদের কপালের ভাঁজ বাড়াল রয়্যাল এনফিল্ড। দেশের বাজারে সংস্থা তাদের অন্যতম জনপ্রিয় রেট্রো মোটরসাইকেল Royal Enfield Bullet 350-এর দাম সামান্য বাড়ানোর কথা ঘোষণা করল। এবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Royal Enfield Bullet 350 Price Hiked in India

বর্ষার প্রাক্কালে ভারতীয় বাইকপ্রেমীদের কপালের ভাঁজ বাড়াল রয়্যাল এনফিল্ড। দেশের বাজারে সংস্থা তাদের অন্যতম জনপ্রিয় রেট্রো মোটরসাইকেল Royal Enfield Bullet 350-এর দাম সামান্য বাড়ানোর কথা ঘোষণা করল। এবার থেকে বাইকটির বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম ২,০০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে ব্র্যান্ডের জনপ্রিয়তা ও চাহিদা এখনও অটুট থাকায় এই সামান্য দামবৃদ্ধি মোটেও অপ্রত্যাশিত নয় বলেই মনে করছেন বিশেজ্ঞদের একাংশ।

Royal Enfield Bullet 350-এ নতুন রঙের সঙ্গে দামেও পরিবর্তন

Bullet 350 মূলত বাজারে এসেছিল এর বেসিক Military ভ্যারিয়েন্ট নিয়ে, যার দাম ছিল ১.৭৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। কিন্তু বর্তমানে Battalion Black নামে নতুন একটি পেইন্ট স্কিম বাজারে আনা হয়েছে, যা এখন নতুন এন্ট্রি-লেভেল ভ্যারিয়েন্ট হিসেবে অবস্থান করছে। এর দাম নির্ধারণ করা হয়েছে ১.৭৫ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। ফলে Military ভ্যারিয়েন্টের দাম বেড়ে হয়েছে ১.৭৬ লক্ষ, অর্থাৎ পূর্বের তুলনায় ৩,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

   

Royal Enfield Bullet 350-এর Standard ভ্যারিয়েন্ট, যেটি আগে পাওয়া যেত ১.৯৭ লক্ষে, এখন তা বিক্রি হচ্ছে ২ লক্ষ টাকায়। অন্যদিকে, সবচেয়ে প্রিমিয়াম Black Gold ভ্যারিয়েন্ট-এর দাম আগের থেকে ২,০০০ বেড়ে হয়েছে ২.১৮ লক্ষ (এক্স-শোরুম, দিল্লি)।

Vivo X200 FE নির্ধারিত সময়ের আগেই আসছে! ফাঁস হল ডিজাইন ও কালার অপশন

Bullet 350 হল ব্র্যান্ডটির সবচেয়ে আইকনিক ও ঐতিহ্যবাহী মডেল। এর ক্লাসিক ডিজাইন ও সময়ের সঙ্গে তাল মিলিয়েও নিজস্ব চরিত্র ধরে রাখা বাইকপ্রেমীদের কাছে এক বিশেষ আবেদন সৃষ্টি করে। এই বাইকে ব্যবহৃত হয়েছে Royal Enfield-এর J-সিরিজ ৩৪৯সিসি সিঙ্গল-সিলিন্ডার এয়ার-কুল্ড ইঞ্জিন, যা ২০.২ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। এতে রয়েছে ফাইভ-স্পিড গিয়ারবক্স, যা সাচ্ছন্দ্যপূর্ণ এবং ব্যালান্সড রাইডিং অভিজ্ঞতা দেয়।

প্রসঙ্গত, দাম সামান্য বাড়লেও Royal Enfield Bullet 350 যে এখনও বাইকারদের মধ্যে দারুণ জনপ্রিয়, তা আর বলার অপেক্ষা রাখে না। যারা একটি ক্লাসিক লুক ও নির্ভরযোগ্য পারফরম্যান্স যুক্ত টু হুইলার খোঁজেন, তাঁদের জন্য Bullet 350 এখনও অন্যতম সেরা পছন্দ। আবার নতুন Battalion Black ভ্যারিয়েন্ট যুক্ত হওয়ায় এখন ক্রেতাদের আরও একটি স্টাইলিশ বিকল্প থাকছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google