দীপাবলীতে ঘুরুন 200 কিমি রেঞ্জের নতুন ই-বাইকে, দাম কত?

অটোমোবাইলের বাজারে দেশীয় সংস্থার মডেলের প্রতি ক্রেতাদের চাহিদা বরাবরের। এবারে চেন্নাইয়ের স্টার্টআপ ব়্যাপটি.এইচভি (Raptee.HV) বাজারে তাদের প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করে সকলের দৃষ্টি আকর্ষণ করল। মডেলটির নাম – ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Raptee-T-30-launched

অটোমোবাইলের বাজারে দেশীয় সংস্থার মডেলের প্রতি ক্রেতাদের চাহিদা বরাবরের। এবারে চেন্নাইয়ের স্টার্টআপ ব়্যাপটি.এইচভি (Raptee.HV) বাজারে তাদের প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করে সকলের দৃষ্টি আকর্ষণ করল। মডেলটির নাম – Raptee T 30। বলা হয়েছে, এটি একটি ২৫০-৩০০ সিসি বাইকের সমান ক্ষমতাশালী। বৈদ্যুতিক মোটরসাইকেলটির দাম ২.৩৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। 

Raptee T 30 মোট চারটি কালারে বেছে নেওয়া যাবে – হরাইজন রেড, আর্কটিক হোয়াইট, মার্কারি গ্রে এবং এক্লিপ্স ব্ল্যাক। প্রাথমিক পর্যায়ে এই ই-বাইকটি চেন্নাই এবং বেঙ্গালুরুর বাজারে কিনতে পাওয়া যাবে। বছরখানেকের মধ্যে এটি দেশের মেট্রো শহরগুলিতে বিক্রির ব্যবস্থা করা হবে। পরবর্তীতে এটি দেশের সমস্ত বাজারে আনা হবে বলে জানানো হয়েছে। 

   

Raptee T 30 – ফিচার্স

ই-বাইক T 30 ফুল চার্জে ২০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। তবে বাস্তবে ১৫০ কিলোমিটার পথ চলবে বলে নিশ্চিত করেছে সংস্থা। ব্যাটারি IP67 রেটিং প্রাপ্ত হওয়ায় এটি জল ও ধুলোময়লা প্রতিরোধ করবে। এটি দেশের প্রথম বাইক যাতে CCS2 চার্জিং সক্ষমতা রয়েছে। AC/DC চার্জার সমর্থন করবে এই ই-বাইক। 

বুকিংয়ে রেকর্ড! ইলেকট্রিক গাড়ি নিয়ে নতুন ঘোষণা করল এমজি

Raptee T 30-এর ব্যাটারি ৮ বছর / ৮০,০০০ কিলোমিটার (যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করছে কোম্পানি। এতে উল্লেখযোগ্য ফিচারের তালিকায় উপস্থিত এলইডি হেডলাইট এবং টেল লাইট সহ এলইডি ডিআরএল এবং উভয় প্রান্তে ডিস্ক ব্রেক। এটি একটি স্বয়ংচালিত-গ্রেড লিনাক্স প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এসেছে। একটি কাস্টম-বিল্ট অপারেটিং সিস্টেম সহ একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে এতে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google