প্রথমবার ধরা দিল KTM Electric Duke, নজর কাড়ল ই-স্পোর্টসবাইকের আগ্রাসী ডিজাইন ও ফিচার

এবার কেটিএম-ও ইলেকট্রিক বাইক আনছে। সম্প্রতি KTM Electric Duke-এর দেখা মিলেছে। যা কিনা সংস্থার ইতিহাসে প্রথমবারের মতো ইলেকট্রিক ডিউক (Electric Duke) বাইকটি প্রকাশ্যে এসেছে। সম্প্রতি ব্র্যান্ডের জনপ্রিয় স্টান্ট ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
KTM Electric Duke Spotted for the First Time

এবার কেটিএম-ও ইলেকট্রিক বাইক আনছে। সম্প্রতি KTM Electric Duke-এর দেখা মিলেছে। যা কিনা সংস্থার ইতিহাসে প্রথমবারের মতো ইলেকট্রিক ডিউক (Electric Duke) বাইকটি প্রকাশ্যে এসেছে। সম্প্রতি ব্র্যান্ডের জনপ্রিয় স্টান্ট রাইডার রক ব্যাগরোস (Rok Bagros) ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে এই নতুন ইলেকট্রিক স্পোর্টস বাইকটিকে স্পষ্টভাবে দেখা যায়। ভিডিওটি সংক্ষিপ্ত হলেও বাইকটির আগ্রাসী ডিজাইন ভাষা ও প্রিমিয়াম বিল্ড স্ট্রংলি ফুটে উঠেছে।

390 Duke-এর ছোঁয়া থাকলেও ডিজাইনে নতুনত্বের ছাপ স্পষ্ট

নতুন KTM Electric Duke বাইকটি কেটিএম-এর জনপ্রিয় 390 Duke থেকে ডিজাইন থেকে অনুপ্রাণিত হলেও, এই দ্বিচক্রযানে রয়েছে বোল্ড ও অ্যাডভান্সড ডিজাইন এলিমেন্ট। এটি যেন আরও বেশি অ্যাগ্রেসিভ, স্পোর্টি ও পারফরম্যান্স-কেন্দ্রিক হয়ে উঠেছে। চেইন ড্রাইভ সিস্টেম যুক্ত থাকায় বাইকটির মেকানিক্যাল কনফিগারেশনও বেশ চমকপ্রদ।

   

ব্যাটারি ও মোটর

কেটিএম পূর্ববর্তী ইভি স্ট্র্যাটেজি আলোচনার সময় যে তথ্য দিয়েছিল, তা থেকে অনুমান করা যাচ্ছে, নতুন Electric Duke-এ থাকবে ১০ কিলোওয়াট মোটর এবং ৫.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যদিও এখনও পর্যন্ত বাইকটির টপ স্পিড বা রেঞ্জ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে স্পষ্টতই এটি পারফরম্যান্স-প্রধান ইলেকট্রিক বাইক হতে চলেছে। যার লক্ষ্য থাকবে দ্রুত অ্যাক্সেলারেশন ও স্পোর্টি রাইডিং অভিজ্ঞতা প্রদান করা।

2025 TVS Jupiter 125 DT SXC আকর্ষণীয় ডিজাইনে লঞ্চ হল, দাম সহ রইল খুঁটিনাটি

ফিচারে আধুনিকতার ছোঁয়া

প্রোটোটাইপ মডেলে একটি ভিজিবল চার্জিং কেবল দেখা গিয়েছে, যা থেকে ধারণা করা যায় যে বাইকটিতে সুবিধাজনক চার্জিং অপশন থাকতে পারে। তবে তা প্রোডাকশন মডেলেও থাকবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। বাইকটিতে রয়েছে ফুল অ্যাডজাস্টেবল ফ্রন্ট সাসপেনশন, কমপ্যাক্ট কালার TFT ডিসপ্লে, এবং উচ্চ মানের ডিস্ক ব্রেক – যা একটি প্রিমিয়াম ইলেকট্রিক বাইকের ইঙ্গিত দেয়।

ভারত ছাড়ার কোন পরিকল্পনাই নেই, বড় বিনিয়োগের ঘোষণা করে গুজবে ইতি টানল Nissan India

প্রসঙ্গত, কেটিএম বর্তমানে চরম আর্থিক সংকট কাটিয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ভারতের বাজাজ অটো KTM-কে আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে কোম্পানির উপর নিয়ন্ত্রণমূলক অংশীদারিত্ব অর্জন করেছে। এই পরিস্থিতিতে Electric Duke KTM-এর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। আশা করা হচ্ছে, বাইকটির অফিসিয়াল লঞ্চ কয়েক সপ্তাহের মধ্যেই হতে পারে। যাই হোক, KTM Electric Duke-এর আগমন ভারতীয় ইলেকট্রিক পারফরম্যান্স বাইক সেগমেন্টে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google