Royal Enfield Hunter-কে কোণঠাসা করতে Jawa আনছে নতুন বাইক, সেপ্টেম্বরের এইদিন লঞ্চ

জাওয়া-ইয়েজদি মোটরসাইকেলস (Jawa Yezdi Motorcycles) সামনের মাস অর্থাৎ সেপ্টেম্বরের ৩ তারিখ একটি নতুন বাইক লঞ্চ করতে চলেছে। বর্তমানে সংস্থার অন্দরমহলে তাই চলছে চরম ব্যস্ততা। ইতিমধ্যেই আসন্ন মডেলটির একটি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

জাওয়া-ইয়েজদি মোটরসাইকেলস (Jawa Yezdi Motorcycles) সামনের মাস অর্থাৎ সেপ্টেম্বরের ৩ তারিখ একটি নতুন বাইক লঞ্চ করতে চলেছে। বর্তমানে সংস্থার অন্দরমহলে তাই চলছে চরম ব্যস্ততা। ইতিমধ্যেই আসন্ন মডেলটির একটি টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখান থেকে জানা গেছে, ডিজাইনের দিক থেকে এটি একটি নতুন রোডস্টার মোটরসাইকেল। 

উল্লেখ্য, সংস্থার লাইনআপে Jawa 4-এর সঙ্গে এবার যোগ হতে চলেছে নতুন মডেলটিও। ডিজাইনে থাকছে চমক। এতে নয়া আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, অফসেট ফুয়েল ফিলার ক্যাপ এবং হেডলাইটের চতুর্দিকে নতুন কাউলিং থাকছে। আবার সাইড ও টেল প্যানেলেও নতুনত্বের দেখা মিলবে।

   

এবারে ডিস্ক ব্রেক সহ আসছে Hero Destini 125, থাকছে নয়া কালার অপশন, সামনেই লঞ্চ

বাইকটির চ্যাসিসি ও ইঞ্জিন সম্পর্কিত তথ্য এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, আসন্ন বাইকটিতে দেওয়া হতে পারে Jawa 42-এর ইঞ্জিন। আবার Jawa 350-এর মোটর ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

প্রসঙ্গত, Jawa 350-এর ৩৩৪ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২২.২ বিএইচপি শক্তি এবং ২৮.১ এনএম টর্ক উৎপন্ন হয়। অনুমান করা হচ্ছে, জাওয়া-ইয়েজদি’র (Jawa Yezdi Motorcycles) আসন্ন এই মোটরসাইকেলটির দাম ২ লক্ষ থেকে ২.১০ লক্ষ টাকা ধার্য করা হতে পারে। লঞ্চের পর এই বাইকটির বুকিং গ্রহণ শুরু হবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google