পুজোয় ঘুরুন নতুন স্কুটিতে, এ মাসে এত্ত টাকা ছাড়ে বাড়ি আনুন Honda Activa

ভারতের সর্বাধিক বিক্রিত স্কুটারের তকমা আজও সদর্পে ধরে রেখেছে হোন্ডা অ্যাক্টিভা (Honda Activa)। এবারে এই স্কুটিপ্রমীদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল হোন্ডা (Honda)। চলতি মাস জুড়ে Honda Activa ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Honda-Activa-6G-discount

ভারতের সর্বাধিক বিক্রিত স্কুটারের তকমা আজও সদর্পে ধরে রেখেছে হোন্ডা অ্যাক্টিভা (Honda Activa)। এবারে এই স্কুটিপ্রমীদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল হোন্ডা (Honda)। চলতি মাস জুড়ে Honda Activa 6G-তে লোভনীয় ডিসকাউন্ট দেওয়ার খবর সামনে এল। সংস্থার কয়েকটি নির্দিষ্ট ডিলার জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের পর্যন্ত অ্যাক্টিভা ৬জি সর্বাধিক ৫,০০০ টাকা ডিসকাউন্ট সহ কেনা যাবে। 

জানিয়ে রাখি, কেবলমাত্র কয়েকটি নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফাইন্যান্স বিকল্পে Honda Activa 6G কিনলে এই ক্যাশব্যাক অফার মিলবে। এর সঙ্গে রয়েছে এক বছরের ‘ফ্রি সার্ভিস মেইনটেনেন্স প্যাকেজ’। এছাড়াও তিন বছরের জন্য এক্সটেন্ডেড ওয়ারেন্টি অফার করা হচ্ছে। সর্বনিম্ন ৭.৯৯ শতাংশ সুদের হারে কেনা যাবে স্কুটি। 

   

প্রসঙ্গত, পুজোর আগে এই অফার Activa 6G-র বিক্রি বাড়াতে সহায়তা করবে বলে আশাবাদী হোন্ডা। বাজারে এই স্কুটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে TVS Jupiter 110। সম্প্রতি বাজারে নতুন প্রজন্মের জুপিটার লঞ্চ করেছে। এই পরিস্থিতিতে হোন্ডার নতুন অফার প্রতিযোগিতার ময়দান সরগরম করবে বলেই মনে করা হচ্ছে।

নজরকাড়া ডিজাইন, হোন্ডার নতুন 125 সিসির ‘দুর্ধর্ষ’ স্কুটি ভারতে লঞ্চ হবে?

বর্তমানে হোন্ডা অ্যাক্টিভা ৬জি (Honda Activa 6G) কিনতে খরচ পড়ে ৭৬,৬৮৪ টাকা। আবার টপ এন্ড ভ্যারিয়েন্টের দাম ৮২,৬৮৪ টাকা। প্রতিটি মূল্য এক্স-শোরুম প্রাইস অনুযায়ী। যেখানে প্রতিদ্বন্দ্বী টিভিএস জুপিটার ৭৩,৭০০ টাকায় লঞ্চ হয়েছে। এর টপ-স্পেক SmartXonnect ডিস্ক মডেলের দাম ৮৭,২৫০ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google