পালসার সহ একাধিক বাইকে ‘পুজো স্পেশাল’ ডিসকাউন্ট বাজাজের, হাতছাড়া হলে পস্তাবেন

বাজাজ পালসার (Bajaj Pulsar) মানেই রাস্তায় গতির স্ফুরণ। দেশের বাজারে এই রেঞ্জের প্রতিটি মডেল ব্যাপক জনপ্রিয়। পুজোয় ক্রেতাদের নতুন বাইকে ঘোরার স্বপ্ন পূরণ করতে এবার মাঠে নামল বাজাজ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
bajaj-pulsar-n250

বাজাজ পালসার (Bajaj Pulsar) মানেই রাস্তায় গতির স্ফুরণ। দেশের বাজারে এই রেঞ্জের প্রতিটি মডেল ব্যাপক জনপ্রিয়। পুজোয় ক্রেতাদের নতুন বাইকে ঘোরার স্বপ্ন পূরণ করতে এবার মাঠে নামল বাজাজ অটো (Bajaj Auto)। দশেরা উপলক্ষ্যে রেঞ্জ জুড়ে ১০,০০০ টাকা ডিসকাউন্ট ঘোষণা করল কোম্পানি। উৎসবের মরশুমে বিক্রি বাড়িয়ে নিতেই এই পদক্ষেপ সংস্থার। চলুন অফারের প্রসঙ্গে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বাজাজ পালসারের একাধিক মডেলে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার চলছে। যার মধ্যে রয়েছে Pulsar 125 Carbon Fibre, NS125, N150, Pulsar 150, N160, NS160, NS200 এবং N250। আবার HDFC ক্রেডিট কার্ড রয়েছে এমন গ্রাহকরা এই রেঞ্জের বাইকে কিছুদিনের জন্য এই ৫,০০০ টাকার ক্যাশব্যাক অফারটি পেয়ে যাবেন।

   

মজার বিষয়, কেবলমাত্র Amazon ও Flipkart ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে বাইক কিনলেই ক্যাশব্যাক অফার ছাড়া বাকি সুবিধাগুলি মিলবে। কোম্পানি জানিয়েছে, ২০২৪ সাল তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এবছর রেঞ্জের প্রতিটি বাইকের ফিচারে আপডেট দেওয়া হয়েছে। ব্লুটুথ-সংযুক্ত ডিজিটাল কনসোল, এলইডি হেডল্যাম্প, নেভিগেশন এবং ইউএসবি চার্জিং পোর্ট-এর মতো ফিচার যোগ করা হয়েছে।

100 টাকার কমে BSNL-এর এই রিচার্জ প্ল্যান বাজার কাঁপাচ্ছে, জেনে নিন

বাজাজের বাইকে Flipkart-এর অফার

Pulsar 125-এ ফ্লিপকার্ট থেকে কিনলে ৭৯,৮৪৩ টাকায় কেনা যাচ্ছে। যেখানে এর এক্স-শোরুম মূল্য ৮১,৮৪৩ টাকা। জানিয়ে রাখি, এটি হচ্ছে বাজাজ পালসার (Bajaj Pulsar) রেঞ্জে সবচেয়ে সস্তার মডেল। অন্যদিকে Bajaj Dominar 250 ফ্লিপকার্ট সেল থেকে কিনলে ১,৮৩,৮৯৪ টাকায় কেনা যাচ্ছে। যেখানে এমনিতে এর দাম ১,৮৫,৮৯৪ টাকা (এক্স-শোরুম)। আবার এর বড় ভাই Bajaj Dominar 400-এর মূল্য ২.৩২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যা ফ্লিপকার্ট সেলে ২.৩০ লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google