দাম হতে পারে 1 লাখের কম! Ather Energy-র নতুন ইলেকট্রিক স্কুটারের ডিজাইন ফাঁস

প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য পরিচিত Ather Energy এবার মধ্যবিত্ত ক্রেতাদের জন্য একটি বাজেট সহায়ক মডেল হাজির করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি বর্তমানে 450X ও 450S-এর মতো প্রিমিয়াম মডেল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Ather Working on Entry-Level Electric Scooter; Design Leaked

প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য পরিচিত Ather Energy এবার মধ্যবিত্ত ক্রেতাদের জন্য একটি বাজেট সহায়ক মডেল হাজির করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি বর্তমানে 450X ও 450S-এর মতো প্রিমিয়াম মডেল এবং Rizta সম্প্রতি ফ্যামিলি স্কুটার লঞ্চ করেছে। এবারে তারা নজর দিচ্ছে ভলিউম সেগমেন্ট বা বড় সংখ্যক মানুষের জন্য তৈরি সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক স্কুটির দিকে।

Ather Energy-র নতুন মডেলের ডিজাইন ফাঁস

এই নতুন স্কুটারের ফাঁস হওয়া ডিজাইন স্কেচে দেখা যাচ্ছে হেডলাইট ইউনিটের আকৃতি আয়তাকার, যার দুই প্রান্তে LED এলিমেন্ট বর্তমান। দেখে মনে হচ্ছে এটি একেবারে স্ট্রিপড-ডাউন বা ন্যূনতম ডিজাইন সমৃদ্ধ এন্ট্রি-লেভেল মডেল হবে। ডিজাইনটি আধুনিক হলেও, এতে প্রিমিয়াম ফিচারের জৌলুস না থাকায় এর দাম হাতের নাগালে রাখা সম্ভব হবে।

   

জুপিটারের ইলেকট্রিক ভার্সন আসছে, কেমন হবে এই ই-স্কুটি

মহারাষ্ট্রে তৈরি হবে এথার-এর নতুন স্কুটার

এই নতুন বাজেট ইলেকট্রিক স্কুটারটি তৈরি হবে Ather Energy-র আসন্ন অরঙ্গাবাদ প্ল্যান্টে। আশ্চর্যের বিষয়, এই নতুন কারখানার পরিকল্পনা এমন সময়ে নেওয়া হয়েছে, যখন হোসুরে অবস্থিত কোম্পানির বর্তমান ফ্যাক্টরি এখনও ৩০ শতাংশেরও কম ক্ষমতায় কাজ করছে। এর অর্থ পরিষ্কার – Ather তার প্রোডাক্ট লাইন-আপ বাড়ানোর দিকে পূর্ণ মনোযোগ দিচ্ছে। অরঙ্গাবাদ অঞ্চলে ইতিমধ্যেই একাধিক টু-হুইলার কোম্পানি কারখানা রয়েছে। এর ফলে Ather নতুন স্কুটারটি কম খরচে তৈরি করতে পারবে এবং এর দাম রাখা হতে পারে ১ লাখ টাকার নিচে।

প্রসঙ্গত, Ather Energy-এর এই উদ্যোগ নতুন ক্রেতাদের আকর্ষণ করবে। যারা এখনও ইলেকট্রিক টু-হুইলার কেনার কথা ভাবছেন কিন্তু বাজেটের কারণে পিছিয়ে আছেন, তাদের জন্য এটি হতে পারে একটি উপযুক্ত বিকল্প। এখন দেখার বিষয়, কবে এই নতুন বাজেট ই-স্কুটার বাজারে আত্মপ্রকাশ করে এবং কীভাবে তা প্রতিযোগীদের সঙ্গে টক্কর দেয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google