৯০০০ কোটি টাকার প্রতারণা করে গ্রেফতার মহিলা

হল না শেষ রক্ষা, কুকুরের সঙ্গে হাঁটতে গিয়ে স্পেনের পুলিশের হাতে ধরা পড়লেন ব্রিটেনের ‘মোস্ট ওয়ান্টেড মহিলা’। জানা গিয়েছে, দ্রুতই তাকে স্পেন থেকে ব্রিটেনে প্রত্যাবর্তন করা হবে। আর্থিক তছরূপের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

হল না শেষ রক্ষা, কুকুরের সঙ্গে হাঁটতে গিয়ে স্পেনের পুলিশের হাতে ধরা পড়লেন ব্রিটেনের ‘মোস্ট ওয়ান্টেড মহিলা’। জানা গিয়েছে, দ্রুতই তাকে স্পেন থেকে ব্রিটেনে প্রত্যাবর্তন করা হবে।

আর্থিক তছরূপের মামলায় ওই মহিলার নাম জড়িয়ে রয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরেই ব্রিটেন থেকে পালিয়ে স্পেনে গা ঢাকা দিয়ে ছিলেন
সারা পানিৎজকে। স্পেনের একটি ছোট শহর সান্তা বারবারায় একটি কুকুরকে হেঁটে নিয়ে যাওয়ার সময় স্প্যানিশ সিভিল গার্ডের হাতে ধরা পড়েন তিনি।

   

গত সাত বছর ধরে তিনি এই জায়গায় বসবাস করছিলেন। সে স্থানীয় এক ব্যক্তিকে বিয়েও অবধি করেছিল। যদিও চিকিৎসকরা বলছেন, লিভারের গুরুতর সমস্যার কারণে ওই ব্যক্তির কাছে আর বেশিদিন সময় নেই।

জানা যায়, সারাহ ২০২১ সালের আগস্টে ইংল্যান্ডে ৯,০০০ কোটি টাকারও বেশি অর্থ পাচারের জন্য দোষী সাব্যস্ত হন, যার পরে তাকে ৮ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google