Brahmastra: এবার কি ফিরবে সুদিন! ছবি মুক্তির আগেই টিকিট বিক্রি শুরু ব্রহ্মাস্ত্রের

সময়টা একদমই ভালো যাচ্ছে না বলিউডের। একের পর এক তাবড় তাবড় অভিনেতাদের সিনেমা হচ্ছে ফ্লপ। আবার অন্যদিকে বলিউড বয়কটের কথা ঘুরছে নেট মাধ্যমে। আমির খানের ‘লাল সিং চাড্ডা’, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সময়টা একদমই ভালো যাচ্ছে না বলিউডের। একের পর এক তাবড় তাবড় অভিনেতাদের সিনেমা হচ্ছে ফ্লপ। আবার অন্যদিকে বলিউড বয়কটের কথা ঘুরছে নেট মাধ্যমে। আমির খানের ‘লাল সিং চাড্ডা’, অক্ষয় কুমারের ‘রক্সা বন্ধন’ প্রতিটি ছবিই হয়েছে ব্যর্থ। তারপরেই মুক্তি পেয়েছিল দক্ষিণী ছবির অভিনেতা বিজয় দেবরকন্ডা এবং অনন্যা পান্ডে অভিনীত ‘লাইগার’ ছবিটি। সেটিও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এইসবের মধ্যেই আগামী ৯ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত অয়ন মুখার্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)।

যে ছবিটি নিয়ে নেহাত কম জল্পনা ছিল না। দীর্ঘ পাঁচ বছর ধরে চলেছে ছবিটির শুটিং এর কাজ ।এই প্রথমবার রণবীর এবং আলিয়া দুজনকে একই সঙ্গে দেখা যাবে টিভির পর্দায়। এই ছবিটির গল্পে রয়েছে পুরান এবং আধুনিকতার মিলবন্ধন। সেখানে শিব নামক এক অতিপ্রাকৃত শক্তিধর যুবকের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কপূর। অগ্নি-অস্ত্রের অধিকারী শিব। আগুনে তার ক্ষয় নেই। শিবের প্রেমিকার নাম ঈশা। সে সাধারণ মানুষ। যার ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট। এ ছাড়াও রয়েছেন নাগার্জুন, মৌনী রায়, শাহরুখ খান।

   

গত কয়েক মাস ধরে বলিউড বয়কটের ডাকের সাথে সাথে ‘ব্রহ্মাস্ত বয়কট’ বলেও কয়েকজনকে হ্যাশট্যাগ দিতে দেখা গিয়েছিল নেট মাধ্যমে। রণবীর হিন্দু ধর্মের অনুভূতিকে আঘাত করেছে বলে বলতে শোনা গেছিল একাধিক লোককে। এসব নিয়েই বেশ চিন্তায় ছিলেন ছবির সঙ্গে জড়িত প্রত্যেকটি মানুষ কিন্তু তরণ আদর্শের মতো চলচ্চিত্র বাণিজ্য বিশারদরা। মনে করছে ব্রহ্মাস্তের হাত ধরেই আবার ঘুরে দাঁড়াবে বলিউড। তরণ আদর্শ বলেন ‘ব্রহ্মাস্ত্র ‘ মুক্তি পাওয়ার আগেই এখন প্রতিদিনে প্রায় ১২ হাজার টিকিট বিক্রি হচ্ছে। শুধু শুক্রবারের ৬৩ শতাংশ টিকিট বুকিং হয়ে গেছে। তারপরে শনিবার ২৫ শতাংশ এবং রবিবারের ১২ শতাংশ এর মধ্যেই বুকিং কমপ্লিট হয়ে গেছে।। তাই এখন বলা যেতেই পারে যে এই ছবি নিয়ে দর্শকের আগ্রহ কিছু কম নয়। তাই বলিউড এখন আশাবাদী ব্রহ্মাস্তকে নিয়ে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google