গলা টিপে, চুলের মুঠি ধরে মহিলাকে ভ্যানে তুলল বাংলার পুলিশ, ভয়ঙ্কর ভিডিও ফাঁস

লোকসভা ভোটের আবহে এবার ভয়ঙ্কর ভিডিও পোস্ট করল বঙ্গ বিজেপি (BJP)। এক্স হ্যান্ডেলে বিজেপির তরফে এমন একটি ভিডিও শেয়ার করা হয়েছে তা দেখে সকলের চোখ কপালে উঠে গিয়েছে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লোকসভা ভোটের আবহে এবার ভয়ঙ্কর ভিডিও পোস্ট করল বঙ্গ বিজেপি (BJP)। এক্স হ্যান্ডেলে বিজেপির তরফে এমন একটি ভিডিও শেয়ার করা হয়েছে তা দেখে সকলের চোখ কপালে উঠে গিয়েছে। বিজেপির তরফে শেয়ার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে মহিলা পুলিশ থাকা সত্ত্বেও একজন পুরুষ পুলিশ একজন মহিলাকে কীভাবে জোর করে পুলিশ ভ্যানে পাঠাচ্ছেন।

বিজেপির তরফে শেয়ার করা এই ভিডিও দেখে সকলে রীতিমতো চমকে গিয়েছেন। বিজেপির তরফে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ পুলিশের (WB Police) এক কর্মকর্তার ক্ষমতার অপব্যবহারে মর্মাহত সকলে। পেশাদারিত্ব ও মানবিকতার প্রতি এহেন ব্যবহার অত্যন্ত লজ্জাজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের আচরণ মোটেই কাম্য নয়।’ ভিডিওটিতে দেখা যাচ্ছে কীভাবে একজন পুলিশ আধিকারিক মহিলার চুলের মুঠি ধরে পুলিশের গাড়িতে ঠেলে ফেলে দিচ্ছেন।

   

ভিডিও-র কমেন্টে অনেকে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। একজন লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নৃশংস সরকারের আমলে নারীরা মোটেই নিরাপদ নন। অন্য আরেকজন লেখেন, ‘মমতা বেগমের পশ্চিমবঙ্গ পুলিশ গুন্ডা।’ আরেকজন লিখেছেন, ‘চটি চাটা পুলিশকে চটির মালা দিন।’ 

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google