৯ মে মেগা শপথ, কখন-কোথায় হবে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান?

কলকাতা: ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বাংলায় নতুন ভোরের অপেক্ষা। আগামী ৯ মে, শনিবার সকাল ১০টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী ...

By Moumita Biswas

Published:

Follow Us
BJP new Chief Minister swearing in West Bengal

কলকাতা: ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বাংলায় নতুন ভোরের অপেক্ষা। আগামী ৯ মে, শনিবার সকাল ১০টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী ও বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। (BJP new Chief Minister swearing in West Bengal)

পরিষদীয় দলনেতা নির্বাচন আজ

২০৭টি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ছে বিজেপি। তবে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা এখনও তুঙ্গে। আজ, ৮ মে কলকাতায় আসছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত শাহ এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার জন্য তাঁদের পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। আজ যে নেতা নির্বাচিত হবেন, তিনিই বসবেন রাজ্যের প্রশাসনিক শীর্ষ পদে।

   

কার পাল্লা ভারি?

মুখ্যমন্ত্রীর দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই গড়েই তৃণমূল নেত্রীকে পরাজিত করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তিনি। মনে করা হচ্ছে, এই বড় জয়ের উপহার হিসেবে তাঁকেই মুখ্যমন্ত্রী করা হতে পারে। তবে তালিকায় শমীক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত ও উৎপল মহারাজের মতো নামগুলিও রয়েছে।

চাঁদের হাট শপথ অনুষ্ঠানে

শনিবারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এনডিএ (NDA) শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের বরিষ্ঠ মন্ত্রীদের চাঁদের হাট বসতে চলেছে। এখন দেখার, ৯ মে আগামী ৫ বছরের জন্য বাংলার মসনদ কার হাতে সঁপে দেয় বিজেপি হাইকমান্ড।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google