Accident: বাইক রেষারেষিতে প্রাণ গেল ৩ যুবকের , আহত ১

বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা, বাইক রেষারেষি করতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনার। ঘটনায় গুরুতর আহত ১ যুবক ও মৃত্যু ৩ যুবকের। ঘটনাটি ঘটেছে বাসন্তী হাইওয়ের বামনঘাটা বকডোবা এলাকায়। দুর্ঘটনাকে(Accident) ঘিরে গোটা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা, বাইক রেষারেষি করতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনার। ঘটনায় গুরুতর আহত ১ যুবক ও মৃত্যু ৩ যুবকের। ঘটনাটি ঘটেছে বাসন্তী হাইওয়ের বামনঘাটা বকডোবা এলাকায়। দুর্ঘটনাকে(Accident) ঘিরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

 পুলিশ সূত্রে খবর, বামনঘাটা থেকে হেলমেট ছাড়া ২ টি বাইকে রেষারেষি করছিল চার যুবক। পুলিশের দেওয়া খবর অনুযায়ী, সাইনসিটির দিকে যাচ্ছিল ঔ ৪ যুবক। রেষারেষির সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে বাইক দু’টি। 

   

ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর আহত হয়েছে একজন। মৃতদের নাম রাহুল নস্কর, জয় গায়েন ও শুভজিত্‍ লাহা। পুলিশ সূত্রে খবর, নিহত রাহুল ও জয়ের বাড়ি বামন ঘাটাতে। ঘটনায় গুরুতরকভাবে আহত হয়েছে এক যুবক।আহতের নাম রাকেশ দাস, যার বাড়িও বামনঘাটাতে, বলে জানা গিয়েছে পুলিশের তরফ থেকে।

 দুর্ঘটনার পরই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। বামনঘাটা দুর্ঘটনায় আহত যুবককে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে‌। আশঙ্কাজনক অবস্থায় ঐ যুবক এখন ট্রমা কেয়ারে চিকিৎসাধীন। কলকাতা লেদার কমপ্লেক্স থানার তরফে মৃতের বাড়ির লোককে ডাকা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google