মুম্বই ম্যাচে আগুনে ভুবি, ফের জাতীয় দলে ফেরানোর জোর দাবি

মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত বোলিং ও ম্যাচ জেতানো ব্যাটিংয়ের পর ভুবনেশ্বর কুমারকে ফের ভারতীয় দলে চাওয়ার দাবি জোরালো হচ্ছে।

By Sandipa Nandy

Published:

Updated:

Follow Us
bhuvneshwar-kumar-brilliant-performance-vs-mumbai-sparks-india-comeback-demand

Kolkata, May 11: শেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০২২ সালে। তারপর দেশের জার্সি গায়ে ওঠেনি। কিন্তু তিনি থেমে থাকেননি। নিজের ফিটনেসের উপর কাজ করে প্রত্যেক আইপিএল এ নিজেকে মেলে ধরেছেন। এবারও তার অন্যথা হল না। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্সের পর তাঁকে জাতীয় দলে ফেরানোর দাবি তুলেছেন অনেকে।

পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিপক্ষে আগ্রাসী ভুবী। এই ম্যাচে নিয়েছেন রিকেলটন, রোহিত, সূর্যকুমার, তিলকদের মতো চারটি গুরুত্বপূর্ণ উইকেট। শুধু বোলিংয়ে নয়, ব্যাট হাতেও কামাল করেন তিনি। শেষ ওভারে ছয় হাঁকিয়ে দলকে জয়ী করার নেপথ্যে তিনিই।এরপরই আইপিএলে ৩৬ বছরের এই পেসারের ধারাবাহিক পারফরম্যান্স নিয়ে আলোচনা শুরু হয়।

   

কৃষ্ণমাচারি শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেলে ভুবনেশ্বরকে ফের জাতীয় দলে ফেরানোর দাবি তুলেছেন। তিনি সরাসরি বলেন, “ভুবনেশ্বর কুমারের আবার ভারতের হয়ে খেলা উচিত!” শ্রীকান্ত আরও বলেন, “ভিন্টেজ ভুবি। প্রথমে রিকেলটন, তারপর একই ওভারে নকল বলে রোহিত শর্মা। তার পরের বলেই সূর্যকুমার যাদব। ওই ওভারে ম্যাচ শেষ!”

শুধু শ্রীকান্ত নন, এদিন তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে রবীচন্দ্রন অশ্বিন ধারাভাষ্যের মাধ্যমে ‘ব্রিংব্যাকভুবি’ অভিযান শুরু করেছেন। ধারাভাষ্যে তিনি বলেন, “ব্রিংব্যাকভুবি, এটা ট্রেন্ড হতে দাও। আমি ওকে আবার ভারতীয় দলে দেখতে চাই।” তাঁর সংযোজন, “নতুন বলে উইকেট নিচ্ছে, ডেথ ওভারে ধারাবাহিকভাবে বল করছে। দরকার হলে চাপের মুখে ছক্কাও মারছে। অবিশ্বাস্য পরিশ্রম করেছে। যত টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছে, খেলেছে। ফিটনেস নিয়ে কাজ করেছে।”

পাশাপাশি তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেছেন দলের সতীর্থ ক্রুনাল পান্ডিয়া। তাঁর মতে, “ভুবনেশ্বর ভারতের সেরা বোলারদের একজন। প্রায় ২০০ আইপিএল ম্যাচ খেলে ৭ ইকনমি ধরে রাখা সহজ নয়। ও পাওয়ারপ্লেতেও বল করে, ডেথেও এগিয়ে আসে। বছরের পর বছর চুপচাপ নিজের কাজটুকু করে যায়।”

চলতি মরসুমে এখনো পর্যন্ত ১১ ম্যাচ খেলে ২১টি উইকেট ঝুলিতে ভরেছেন। তাঁর গড় ১৫.২৯। ইকনমি রেট ৭.৪৭। প্রথম ছয় ওভার, মিডল ওভার এবং ডেথ ওভারে ইকনমি যথাক্রমে ৭, ৮.৪২ এবং ৭.৮৩। পাওয়ার প্লে, মিডল ওভার, ডেথ ওভার – তিন পর্যায়েই নিয়ন্ত্রিত বোলিং ভুবির। বছরের পর বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দল নির্বাচক কমিটি এখন তরুণ খেলোয়াড়দের দিকে ঝুঁকেছে। সেখানে ৩৬ বছরের ভুবি জায়গা পাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু তাঁর পারফরম্যান্স বলছে, বয়স একটা সংখ্যা মাত্র। নিজের অভিজ্ঞতা, ফিটনেস, ছন্দ ধারাবাহিকতা – এগুলি দিয়ে নিজেকে এখনো শেষ হতে দেয়নি এই ভারতীয় পেসার। তাই আগামী দিনে তাঁকে আমার ফের ভারতের জার্সি গায়ে বড় মঞ্চে দেখতেই পারি।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google