দলের এই গোলরক্ষকের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল বেঙ্গালুরু এফসি

আগের সিজনে দাপুটে ফুটবল খেলেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। সেই সুবাদে খেতাব জয়ের সুযোগ ও এসে গিয়েছিল তাঁদের কাছে। কিন্তু শেষ পর্যন্ত তা হাতছাড়া হয়। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Bengaluru FC Extends Contract with Promising Goalkeeper Sahil Poonia

আগের সিজনে দাপুটে ফুটবল খেলেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। সেই সুবাদে খেতাব জয়ের সুযোগ ও এসে গিয়েছিল তাঁদের কাছে। কিন্তু শেষ পর্যন্ত তা হাতছাড়া হয়। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ধরাশায়ী হওয়ার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল কর্নাটকের এই ফুটবল ক্লাব। সেইমতো টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দলকে। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব।

অনায়াসেই তাঁরা স্থান করে নিয়েছিল সুপার সিক্সে‌। তারপর টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ও ছিল জেরার্ড জারাগোজার ছেলেদের দাপট। মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে আসে জয়। দ্বিতীয় লেগে গোয়া দলের দাপট থাকলেও শেষ পর্যন্ত সুনীল ছেত্রীর গোল বদলে গিয়েছিল সমস্ত কিছু। যারফলে নতুন করে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা। তবে সেই ম্যাজিক কাজ করেনি ফাইনালে। ট্রফি জয়ের এই ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে একটা সময় এই ম্যাচে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল ময়দানের সেই প্রধান দল।

   

নিঃসন্দেহে যা হতাশ করেছিল সমর্থকদের। আসলে আগে ও একবার এই দলের কাছেই আইএসএল ফাইনাল হেরেছিল বেঙ্গালুরু। সেজন্য বদলার লড়াই ছিল তাঁদের কাছে। কিন্তু সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও আইলিগের দলের কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেখান থেকেই এবার নয়া ফুটবল সিজনে ঘুরে দাঁড়ানোর লড়াই বেঙ্গালুরু এফসির। সেইমতো দল গোছাতে শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।

তবে শুধুমাত্র নতুন ফুটবলার চূড়ান্ত করাই নয়। বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর ও পরিকল্পনা ছিল বেঙ্গালুরু এফসির। সেই অনুযায়ী এবার দলের তরুণ গোলরক্ষক সাহিল পানোয়ারের (Sahil Poonia) সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করে নিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকেই সেই কথা জানিয়ে দিয়েছে সুনীল ছেত্রীদের দল। যারফলে আরো তিনটি মরসুম অর্থাৎ ২০২৭-২০২৮ মরসুম পর্যন্ত এই দলের সঙ্গেই চুক্তিবদ্ধ থাকছেন হরিয়ানার এই ফুটবলার।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google