Home West Bengal ডিটেনশন শুরু! হাওড়ার জগাছা থেকে গ্রেফতার বাংলাদেশি দম্পতি

ডিটেনশন শুরু! হাওড়ার জগাছা থেকে গ্রেফতার বাংলাদেশি দম্পতি

bangladeshi-couple-arrested-howrah-fake-documents

হাওড়া: হাওড়ার জগাছা থানার অন্তর্গত উনসানি এলাকা থেকে জাল কাগজপত্র ব্যবহার করে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি (Bangladeshi) নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দম্পতি মাঝেরপাড়া এলাকায় বসবাস করছিলেন বলে জানা গেছে। শনিবার তাঁদের হাওড়া জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মোহাম্মদ সেলিম মণ্ডল (৩৫) ও তাঁর স্ত্রী সালমা খাতুন (২৮)। তাঁরা দীর্ঘদিন ধরে জাল ভারতীয় পরিচয়পত্র ও অন্যান্য নথি ব্যবহার করে হাওড়ায় বসবাস করে আসছিলেন।

- Advertisement -

স্থানীয় সূত্রের খবরের ভিত্তিতে জগাছা থানার পুলিশ অভিযান চালিয়ে উনসানি এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন যে, জাল দলিলের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন।পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বিদেশী আইন, পাসপোর্ট আইন এবং ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা এই গ্রেফতারকে স্বাগত জানিয়েছেন।

   

আরও দেখুনঃ রাজধানীতে দোভাল-রুবিও বৈঠকে উঠে এল চিনের প্রভাব-সাইবার নিরাপত্তা

হাওড়া জেলা আদালতে ধৃত দম্পতিকে তোলার পর বিচারক তাঁদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আদালত সূত্র জানিয়েছে, মামলাটি গুরুতর প্রকৃতির। তদন্তে সহায়তা করার জন্য পুলিশকে আরও সময় দেওয়া হয়েছে। এই ঘটনা রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সম্প্রতি রাজ্য সরকার সব জেলায় অবৈধ বিদেশিদের জন্য হোল্ডিং ক্যাম্প তৈরির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে।

এর মধ্যে এই ধরনের গ্রেফতারকে ত্বরিত অভিযানের অংশ বলে মনে করা হচ্ছে।রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে অবৈশ অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। ভোটের রাজনীতির কারণে এই ইস্যুকে অনেকদিন চেপে রাখা হয়েছিল বলে অভিযোগ। সাধারণ মানুষের মধ্যে এখন প্রত্যাশা তৈরি হয়েছে যে, আইনের শাসন কঠোরভাবে প্রয়োগ করা হবে।

Follow on Google