‘রাতের আঁধারে ভোট ডাকাতি’, বাংলাদেশ ভোটে কারচুপির অভিযোগ হাসিনা-পুত্রের

ঢাকা: আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ...

By Moumita Biswas

Published:

Follow Us
Bangladesh election rigging allegations

ঢাকা: আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি অভিযোগ করেন, রাতের অন্ধকারে চুপিচুপি ভোট দিয়ে রিগিং করা হয়েছে।

“ভোটে বৃহত্তর কারচুপি”

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে ভোটের নামে “বৃহত্তর কারচুপি” চলছে। সজীব ওয়াজেদ জয় এই প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। হাসিনা-পরবর্তী এই নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে ভোট বয়কটের বার্তা আবারও দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে, ‘নো বোট, নো ভোট’।

   

আন্তর্জাতিক মহলের কাছে আবেদন Bangladesh election rigging allegations

সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে সম্পূর্ণরূপে ভেঙে পড়া থেকে রক্ষা করার জন্য আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে জরুরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “শুধুমাত্র আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন হচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন নয়। এই মুহূর্তে নির্বাচন নিয়ে যা চলছে, তাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।”

গণভোট ও সংবিধান পরিবর্তনের আশঙ্কা

জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট চলছে, তা নিয়েও তীব্র আপত্তি জানিয়েছেন জয়। তাঁর মতে, অতিরিক্ত খরচের এই গণভোট আসলে জনগণের অর্থ তছরূপ। জয় আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই গণভোট দেশের সংবিধানকে বদলে দেওয়ার ছক। পাকিস্তান সেনার হাত থেকে যে রক্তক্ষয়ী সংগ্রাম আর প্রাণ বিসর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছিল, তা সম্পূর্ণ মুছে দিতে চাইছে ইউনুসের অন্তর্বর্তী সরকার।”

বিদেশি পর্যবেক্ষকদের উদ্দেশ্যে তিনি ত্রুটিগুলি তুলে ধরে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার আহ্বান জানিয়েছেন, যাতে বাংলাদেশ “অন্ধকারে ডুবে যাওয়া” থেকে রক্ষা পায়।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google