Hero Alom: জনপ্রিয় হিরো আলমের মনোনয়ন ফের বাতিল, বাংলাদেশ সরগরম

একবারের জন্যও নির্বাচনে জেতেননি। শুধু তাই নয়, নির্বাচনে দাঁড়িয়ে হামলার মুখেও পড়েছেন তিনি। প্রকাশ্য রাস্তায় তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের বহু চর্চিত ষ্টার হিরো আলম(Hero Alom)। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Hero Alom

একবারের জন্যও নির্বাচনে জেতেননি। শুধু তাই নয়, নির্বাচনে দাঁড়িয়ে হামলার মুখেও পড়েছেন তিনি। প্রকাশ্য রাস্তায় তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের বহু চর্চিত ষ্টার হিরো আলম(Hero Alom)। এবার সেই বিতর্কিত হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করলেন রিটার্নিং কর্মকর্তা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস জোট থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হিরো আলমের হয়ে তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছে বৃহস্পতিবার মনোনয়ন জমা দেন।তবে রবিবার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন বগুড়া জেলা প্রশাসক।

   

চলতি বছরের জুলাই মাসে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের পর হিরো আলম জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর ভোটে দাঁড়াবেন না।ওই উপ-নির্বাচনের ভোটের দিন হামলার শিকার হওয়ার পর আলম ঘোষণা করেছিলেন- এই সরকারের অধীনে আর নির্বাচন করবেন না। তবে অবশেষে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন হিরো আলম। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাড.কাজী রেজাউল হোসেন বলেন, ‘হিরো আলম বেশ কয়েকবার নির্বাচনে অংশ নিয়েছেন। তাছাড়া ভোটের মাঠেও তিনি অনেক জনপ্রিয়। সবকিছু চিন্তা-ভাবনা করেই বগুড়া-৪ আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google