Bangladesh: অমর ২১ বইমেলায় জঙ্গি হামলার হুমকি, ভয়হীন ক্রেতার বই কিনতে ভিড়

বোমা হামলার হুমকি উড়িয়ে বই কেনার ভিড়! বাংলাদেশে (Bangladesh) অমর ২১ গ্রন্থমেলায় জঙ্গি নাশকতার হুমকি চিঠির পর এমনই ছবি ধরা পড়ল। শুক্রবার মেলার শেষ দিন।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Ekushey Book Fair

বোমা হামলার হুমকি উড়িয়ে বই কেনার ভিড়! বাংলাদেশে (Bangladesh) অমর ২১ গ্রন্থমেলায় জঙ্গি নাশকতার হুমকি চিঠির পর এমনই ছবি ধরা পড়ল। শুক্রবার মেলার শেষ দিন। লাইন দিয়ে ক্রেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আসছেন। বইমেলা কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে হামলার হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। এই সংগঠনটির পুরনো নাম আনসারুল্লাহ বাংলা টিএম (এবিটি)। বাংলাদেশি জঙ্গি সংগঠনটি তাদের পুরনো নামে পশ্চিমবঙ্গে সক্রিয়।

জঙ্গি হামলার হুমকির কোনও প্রভাব পড়েনি শুক্রবার অমর ২১ বইমেলায়। সকাল থেকেই টিএসসি, রমনা কালী মন্দির ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের গেট দিয়ে মেলায় ঢোকার লম্বা লাইন দেখা গেছে। 

   

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মহম্মদ নুরুল হুদাকে চিঠি পাঠায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। বৃহস্পতিবার ডাকযোগে বাংলা একাডেমির অফিসে এই হুমকি চিঠি পাঠানো হয়। তড়িঘড়ি শাহবাগ থানায় যোগাযোগ করেন বাংলা একাডেমির মহাপরিচালক।

অভিযোগপত্রে লেখা হয়, আনসার আল ইসলামের মাওলানা মহ সাইদুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর প্রেরিত এক পত্রে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের। এমতাবস্থায় বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা প্রয়োজন।

হুমকির পরই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বইমেলা জুড়ে বিশেষ পরীক্ষা ও তল্লাশির ব্যবস্থা করা হয়। ঢাকা মহানগর পুলিশের নিরাপত্তা বলয় আরও মজবুত করা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google