ISL: ATK মোহনবাগান মিনি হাসপাতালের চেহারা নিয়েছে

নিজামর্স’দের টিম গেম নির্ভর ফুটবল চ্যালেঞ্জ ছিল ATK মোহনবাগান (ATK Mohun Bagan) হেডকোচ হুয়ান ফেরান্দোর কাছে। গত মঙ্গলবার ISL লিগ টপার হায়দরাবাদ এফসিকে ১-২ গোলে হারিয়ে দিয়েছে ATK ...

By Rana Das

Published:

Follow Us
ATK Mohun Bagan

নিজামর্স’দের টিম গেম নির্ভর ফুটবল চ্যালেঞ্জ ছিল ATK মোহনবাগান (ATK Mohun Bagan) হেডকোচ হুয়ান ফেরান্দোর কাছে। গত মঙ্গলবার ISL লিগ টপার হায়দরাবাদ এফসিকে ১-২ গোলে হারিয়ে দিয়েছে ATK মোহনবাগান। শনিবার হুয়ান ফেরান্দোর ছেলেরা খেলতে নামবে নর্থইস্ট ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে। কিন্তু এই ম্যাচের ২৪ ঘন্টা আগে ATK মোহনবাগান মিনি হাসপাতালের চেহারা নিয়েছে।

সবুজ মেরুন ব্রিগেডের মোট ৮ ফুটবলারের চোট রয়েছে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে এমনটাই দাবি হেডকোচ হুয়ান ফেরান্দোর। ফেরান্দোর কথায়,”আমাদের চোট-আঘাত সমস্যা রয়েছে। রয়, উইলিয়ামস, কার্ল, হুগো, সুসাই, অমরিন্দর, টাঙরির কুঁচকিতে সমস্যা, কিয়ান—এদের সবার চোট।”

   

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL)তিন ম্যাচ স্থগিত হয়েছে ATK মোহনবাগানের,কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রন’ সংক্রমণের জেরে। ১১ দলের ISL টুর্নামেন্টের ২০২১-২২ সেশনে কোভিড-১৯ ভাইরাসের হানায় সবথেকে বেশি সমস্যায় পড়েছে হুয়ান ফেরান্দোর শিবির। কোভিড-১৯ সংক্রমণের তীব্রতার কারণে শেষ মুহুর্তে ম্যাচ বাতিল ইস্যুতে,ইতিমধ্যেই ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো নিজের অসন্তোষ জাহির করেছেন।

নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে খেলতে নামার আগে দলের ফুটবলারদের বিশেষত সবুজ মেরুন যেসকল খেলোয়াড়রা কোভিড-১৯ পজিটিভ রোগী হিসেবে চিহ্নিত হয়েছিল এবং সুস্থ হয়ে দলের অনুশীলনে যোগ দিয়েছে ওই প্রসঙ্গে হুয়ান ফেরান্দো বর্তমান সময়ে দলের হাল হকিকৎ নিয়ে বলেন,”কয়েকজনের কোয়ারান্টাইন থেকে বেরিয়ে অনুশীলনের তীব্রতার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। অল্প সময়ে রিকভারিটাও ঠিক মতো হয় না। অনুশীলনে ছোটখাটো চোট তো হয়েই থাকে। তবে আমাদের মেডিক্যাল স্টাফ ভাল কাজ করছে। খেলোয়াড়দের ঠিকমতো রিকভার করতে ভাল সাহায্য করছে। সে জন্য আমি খুশি। বেশিরভাগ খেলোয়াড়ই ফিট আছে। দেখা যাক ম্যাচের আগের মুহূর্ত পর্যন্ত ওরা আরও কতটা ফিট হয়ে ওঠে।”

হুয়ান ফেরান্দোর শুক্রবারের প্রি ম্যাচ প্রেস কনফারেন্স থেকে পরিষ্কার শনিবারের নর্থইস্ট ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে প্রথম একাদশ গোছাতে রীতিমতো হিমশিম দশা। তাই ম্যাচের শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করেই ATK মোহনবাগানের চূড়ান্ত প্রথম একাদশ ঠিক করবেন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google