ATK Mohun Bagan: বাগানের প্রীতমের কাছে দু’টো ক্লাবের অফার

দলবদলের মরশুমে মিলতে পারে চমক। হাইপ্রোফাইল এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) স্কোয়াডের প্রতি নজর রয়েছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির। জানা যাচ্ছে যে প্রীতম কোটালের কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে অফার।  ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দলবদলের মরশুমে মিলতে পারে চমক। হাইপ্রোফাইল এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) স্কোয়াডের প্রতি নজর রয়েছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির। জানা যাচ্ছে যে প্রীতম কোটালের কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে অফার। 

সূত্রের খবর, বাগানের প্রীতমকে দলে পেতে আগ্রহী ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফ্র্যাঞ্চাইজির। ইতিমধ্যে নাকি তাঁর কাছে পৌঁছে গিয়েছে দু’টি ক্লাবের অফার। সবুজ-মেরুন শিবিরের সঙ্গেও চুক্তি বাড়ানোর ব্যাপারে কথা শুরু হয়েছে বলে খবর। সব কিছু ঠিক থাকলে কলকাতার ফ্র্যাঞ্চাইজি দলে আরও চার বছর থাকতে পারেন প্রীতম। 

   

দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার প্রীতম কোটাল। অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে বেড়েছে ডিফেন্ডিং ক্ষমতা। সাইড ব্যাকের পাশাপাশি সেন্ট্রাল ব্যকেও খেলতে পারেন তিনি। চলতি মরশুমেও ইন্ডিয়ান সুপার লিগ জেতার অন্যতম দাবিদার প্রীতমদের দল।

১৭ ম্যাচ খেলে এটিকে মোহন বাগানের পয়েন্ট ৩১। জয় এসেছে ৮ টি ম্যাচে। ২ টি ম্যাচে পরাজয় এবং ড্র সাতটি ম্যাচে। আইএসএল-এ কলকাতার ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে এখনও পর্যন্ত খেলেছেন ৮৪ টি ম্যাচ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google