সপ্তাহের শেষে হুড়মুড়িয়ে কমল রুপোর দাম, কলকাতায় সোনার দাম জানেন?

আজ শুক্রবার অর্থাৎ সপ্তাহের পঞ্চম দিন। সপ্তাহের শেষের দিকে কোন পর্যায়ে পৌঁছল সোনা ও রুপোর দাম (Gold Silver Price)। যত সময় এগোচ্ছে সোনা কিংবা রুপো, দুইই যেন মানুষের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আজ শুক্রবার অর্থাৎ সপ্তাহের পঞ্চম দিন। সপ্তাহের শেষের দিকে কোন পর্যায়ে পৌঁছল সোনা ও রুপোর দাম (Gold Silver Price)। যত সময় এগোচ্ছে সোনা কিংবা রুপো, দুইই যেন মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে এখন, যখন সোনা কেনা মধ্যবিত্তদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। এই দিনে কি সোনা বা রুপোর দাম (Gold Silver Price) বাড়ল না কমল? এই প্রশ্ন সকলের মধ্যেই জাগছে। আসুন জেনে নেওয়া যাক।

আপনিও কি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে দোকানে যাওয়ার আগে জেনে নিন রেট। আজ মধ্যবিত্তের জন্য রয়েছে দুঃসংবাদ। আজ কলকাতায় অনেকটাই বেড়েছে সোনার দাম। আপনি যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন তাহলে জেনে নিন রেট।

   

আজ শহর কলকাতায় অনেকটাই বাড়ল সোনার দাম। আজ ২২ ক্যারেট ১০ গ্রাম সোনা ২৪২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৩,৩৯২ টাকায়। অন্যদিকে ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ২৬৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৯,২০৫ টাকায়। এবার আসা যাক ১৮ ক্যারেটের কথায়। আজ শহরে ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনা ৬১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫২,৫৭০ টাকায়। গত সপ্তাহের তুলনায় কমলেও, শহর কলকাতায় কালকের তুলনায় কিছুটা বেড়েছে সোনার দাম।

তবে আজ আপনি যদি রুপো (Silver Price) কিনবেন ভাবছেন তাহলে জেনে রাখুন যা আজ অনেকটাই কমেছে এই ধাতুর দাম। আজ ১০ গ্রাম রুপোর দাম ৩৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৮৬৫ টাকায়।

সোনা ও রৌপ্যের দাম প্রধান জুয়েলার্সের ইনপুট, সোনার বৈশ্বিক চাহিদা, মুদ্রার ওঠানামা, সুদের হার এবং সরকারী নীতি সহ বিভিন্ন কারণের দ্বারা প্রভাবিত হয়। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের শক্তির মতো আন্তর্জাতিক দিকগুলিও ভারতীয় বাজারে সোনার হারকে প্রভাবিত করে।

দিল্লিতে (Delhi) আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬৯,২০৫ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৬৩,৩৯২ । চেন্নাইতে (Chennai) আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬৯,২০৫ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৬৩,৩৯২ টাকা । মুম্বইতে (Mumbai) আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬৯,২০৫ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৬৩,৩৯২ টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে যে চারটি মহানগরে ২২ এবং ২৪ ক্যারেট শোনার দাম একই থাকছে। এই চারটি মহানগরে গতকালের তুলনায় ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ০ .৩৮ %।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google