মমতা-নীতীশ-শরদ এর পর, সমর্থন চাইতে আজ তেলেঙ্গনায় কেজরিওয়াল

প্রশাসনিক ক্ষমতা কেড়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার, এই অভিযোগেই ময়দানে নেমেছে দিল্লি সরকার। প্রসঙ্গত, শীর্ষ আদালতে বড় জয় পায় কেজরিওয়াল সরকার। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, দিল্লির প্রশাসনিক ক্ষমতা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Arvind Kejriwal

প্রশাসনিক ক্ষমতা কেড়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার, এই অভিযোগেই ময়দানে নেমেছে দিল্লি সরকার।

প্রসঙ্গত, শীর্ষ আদালতে বড় জয় পায় কেজরিওয়াল সরকার। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, দিল্লির প্রশাসনিক ক্ষমতা থাকবে রাজ্য সরকারের হাতেই। কেবল পুলিশ, আইন-শৃঙ্খলা ও জমির ক্ষমতা থাকবে স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে।এরপর আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা লেফটেন্যান্ট গভর্নরের হাতেই থাকে, তার জন্য এক বিশেষ অধ্যাদেশ আনে কেন্দ্রীয় সরকার।

   

সেই অধ্যাদেশ যাতে রাজ্যসভায় পাস না হয়, তার জন্যই বিরোধী দলগুলির সমর্থন জোগাড় করছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

চলতি সপ্তাহেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসে দেখা করেন। এরপরে এনসিপি প্রধান শরদ পওয়ার ও শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গেও দেখা করেন। এবার আজ শনিবার, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করতে চলেছেন কেজরিওয়াল।

শনিবার তিনি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করতে হায়দ্রাবাদ যাচ্ছেন। সূত্রের খবর, দুপুর একটা নাগাদ দুই নেতার মধ্যে সাক্ষাৎ ও বৈঠক হবে।

কেজরিওয়ালের সঙ্গে আপ সাংসদ রাঘব চাড্ডা, সঞ্জয় সিং ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য , এখনও অবধি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পওয়ার ও উদ্ধব ঠাকরে- সকলেই কেজরিওয়ালকে কেন্দ্রের আনা অর্ডিন্যান্সের বিরোধিতায় সমর্থন করবেন বলে জানিয়েছেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google