ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানা, প্রাক্তন মন্ত্রী চিন্ময়ানন্দ ঘোর বিপাকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বিজেপির শীর্ষ নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের (Swami Chinmayananda) বিরুদ্ধে ধর্ষণের মামলায় নতুন মোড়। চিন্ময়ানন্দকে গ্রেফতার করতে জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়েছে। ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বিজেপির শীর্ষ নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের (Swami Chinmayananda) বিরুদ্ধে ধর্ষণের মামলায় নতুন মোড়। চিন্ময়ানন্দকে গ্রেফতার করতে জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়েছে।

পিটিআই ও আইএএনএস সংবাদ সংস্থা জানাচ্ছে, উত্তর প্রদেশের শাহজাহানপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ধর্ষণ মামলায় স্বামী চিন্ময়ানন্দকে হাজিরার নির্দেশ দেন। কিন্তু তিনি হাজিরা দেননি। এর পর প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

   

উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এক আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দ। ধর্ষিতার বাবার অভিযোগ নিয়েই মামলা চলছে। এই মামলায় ২০১৯ সালে চিন্ময়ানন্দকে জেলে পাঠানো হয়। পরে জামিন পান তিনি। এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google