High Court: ‘শুভেন্দুর বাড়ির এলাকা স্পর্শকাতর’

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) নিরাপত্তা মামলা নিয়ে শুনানি ছিল বৃহস্পতিবার। বিরোধী দলনেতার বাড়ির এলাকা স্পর্শকাতর। এদিন এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বিরোধী দলনেতার নিরাপত্তা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) নিরাপত্তা মামলা নিয়ে শুনানি ছিল বৃহস্পতিবার। বিরোধী দলনেতার বাড়ির এলাকা স্পর্শকাতর। এদিন এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।

বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে এদিন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার (Rajshekhar Mathar) জানান, ‘রাত ৮টার পরে শুভেন্দু অধিকারীর বাড়ির কাছে মাইক বাজানো যাবে না। বিরোধী নেতার পদ ক্যাবিনেট মন্ত্রীর সমান। রাজ্য সরকারের উচিৎ সেই পদকে মর্যাদা দেওয়া। সিআরপিএফ (CRPF) এবং রাজ্য পুলিশ আলোচনার ভিত্তিতে স্থির হবে সিসিটিভি কোথায় বসবে। রাজ্যের নথি অনুযায়ী শুভেন্দু অধিকারীর বাড়ির এলাকা স্পর্শকাতর বলে চিহ্নিত। তাই এ বিষয়ে রাজ্য তার অবস্থান আদালতে জানাবে। এমনকি যে কোনও রাজনৈতিক সভা বা মিটিং মিছিলের অনুমতি দেওয়া নিয়ে অবস্থা জানাবে।’

   

প্রসঙ্গত, সম্প্রতি শুভেন্দু অধিকারীর নেতাই, বাঁকুড়া, কাঁথিতে শুভেন্দু অধিকারীর সফরসূচিতে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এই অভিযোগ তুলে সোমবার আদালতে যান। এর পাশাপাশি জেড ক্যাটাগরির নিরাপত্তা বলয়ের মধ্যেও কেন বার বার তাঁর সফরসূচি বাধাপ্রাপ্ত হচ্ছে? এই প্রশ্ন তুলে আদালতে আবেদন জানান শুভেন্দু।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google