Anupam Roy:বিয়ের পর কোথায় মধুচন্দ্রিমায় গেলেন অনুপম-প্রস্মিতা

বিয়ের পর কোথায় গেলেন অনুপম এবং প্রস্মিতা জুটি ? সম্প্রতি তাঁরা সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। এই তীব্র দাহদাহ থেকে বাঁচতে কোথায় গেলেন এই সঙ্গীত পাগল জুটি ? ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
anupam

বিয়ের পর কোথায় গেলেন অনুপম এবং প্রস্মিতা জুটি ? সম্প্রতি তাঁরা সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। এই তীব্র দাহদাহ থেকে বাঁচতে কোথায় গেলেন এই সঙ্গীত পাগল জুটি ? দেশের মধ্যে কোথাও না গিয়ে বরং মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক দেশে গেলেন তাঁরা। তাঁরা গিয়েছেন তুরস্কে। সেইখান থেকে অনুপম তাঁর সমাজ মাধ্যমে পোস্ট করলেন,” তারকিশ হলিডে”।

এইটি অনুপম রায়ের দ্বিতীয় বিয়ে। এই দ্বিতীয় বিয়ে করার পরেই তাঁকে সমাজ মাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছে। শুধু তাই নয় তাঁর প্রাক্তন স্ত্রীকে আক্রমণ করেছিলেন নেটিজেনরা। তবে সেইসব কটাক্ষকে পাত্তা না দিয়েই দিব্যি আছেন সদ্য বিবাহিতা অনুপম আর প্রস্মিতা জুটি। গত মার্চ মাসে বিবাহ বন্ধনে বাঁধা পড়েন অনুপম প্রস্মিতা।

   

মার্চ মাসের পর থেকে তাঁরা মধুচন্দ্রিমায় যাওয়ার সময় পাইনি। হলুদ স্কার্ট, কালো টপ, চোখে রোদচশমা প্রস্মিতার। অন্য দিকে হলুদ টি-শার্ট ও জিন্‌স পরেছিলেন গায়ক। অনুপম ও প্রস্মিতার আলাপ-পরিচয় বহু বছরের। সেই আলাপ গিয়ে পৌঁছায় প্রেমে এবং শেষে বিবাহ বন্ধনে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google