Abhishek Banerjee: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার আরও এক কুড়মিরা নেতা

টিএমসি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার আরও এক কুড়মি নেতা। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, চুরি-সহ একাধিক জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে ...

By Rana Das

Published:

Updated:

Follow Us

টিএমসি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার আরও এক কুড়মি নেতা। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, চুরি-সহ একাধিক জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। সব মিলিয়ে কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৯ জন।

ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম থানায় পৌঁছেছে সিআইডি টিম। সিআইডি-কে এফআইআরের নথি হস্তান্তর করেছে ঝাড়গ্রাম পুলিশ।

   

অভিষেকের জনসংযোগ যাত্রায় অংশ নিয়ে, হামলার ঘটনায় বিজেপিকে দায়ী করেছেন তৃণমূলনেত্রী। এরপরেও কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে কার্যত ইটবৃষ্টি হয়। এই ঘটনায় প্রথমে ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আদবাসী কুড়মিরা বলেছেন, আমাদের কেউ যুক্ত নয়।’

রবিবার, রাজেশ মাহাতো-সহ ৪ জনকে আদালতে তোলা হয়। আদালতে ধৃতদের আইনজীবী প্রশ্ন তোলেন, অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় এফআইআরে নাম না থাকা সত্ত্বেও পুলিশ কোন তথ্যপ্রমাণের ভিত্তিতে কুড়মি নেতা-সহ বাকিদের গ্রেফতার করল। উল্লেখ্য, ধৃত কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৪ জনকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালত।

আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি, শালবনি ও পুরুলিয়ায় মিছিল করে আদিবাসী কুড়মি সমাজ।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google