স্কুলে চাঞ্চল্য! ৩০ নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার শিক্ষক

অমরাবতী: ৩০ জন পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার শিক্ষক।  ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh ) অন্নমায়্যা জেলার জেডপিএইচএস তারিগোন্ডা স্কুলে। ধৃতের নাম জাকির বাশা শাইক। সূত্রের খবর, দীর্ঘদিন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
andhra-pradesh-school-teacher-arrested-sexual-abuse-30-minors

অমরাবতী: ৩০ জন পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার শিক্ষক।  ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh ) অন্নমায়্যা জেলার জেডপিএইচএস তারিগোন্ডা স্কুলে। ধৃতের নাম জাকির বাশা শাইক।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের ওপর শারীরিক নির্যাতন করতেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ ৩০ জন পড়ুয়ার ওপর যৌন নির্যাতন করেছেন ওই অভিযুক্ত শিক্ষক। এরপর জানাজানি হলে নাবালিকাদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলেন। তারপরেই পালিয়ে যায় জাকির। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে পকসো আইন মামলা রুজু করা হয়েছে।

   

এই ঘটনায় প্রকাশ্যে আসার পর প্রাতিষ্ঠানিক গাফিলতির অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) রাজ্য শিক্ষা কর্মকর্তা, জেলা কালেক্টর এবং পুলিশ সুপারকে নোটিশ পাঠিয়েছে বলে জানা গেছে। প্রশাসনের তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google