Amit Shah: প্রবল ক্ষুব্ধ শাহ ভোটের দায়িত্ব থেকে বঙ্গ বিজেপির কোর টিমকে সরালেন

বঙ্গ বিজেপি নেতাদের কার্যক্রম, ফলাফল ও রণনীতিকে হতাশ অমিত শাহ। সূত্রের খবর, রাজ্য নেতাদের উপর ক্ষোভে ফেটে পডেছেন শাহ।নিউটাউনের হোটেলে শাহ-নাড্ডার বৈঠকে রাজ্যের কোর টিমকে ভোটের দায়িত্বে রাখা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Amit Shah, JP Nadda in Kolkata

বঙ্গ বিজেপি নেতাদের কার্যক্রম, ফলাফল ও রণনীতিকে হতাশ অমিত শাহ। সূত্রের খবর, রাজ্য নেতাদের উপর ক্ষোভে ফেটে পডেছেন শাহ।নিউটাউনের হোটেলে শাহ-নাড্ডার বৈঠকে রাজ্যের কোর টিমকে ভোটের দায়িত্বে রাখা হবে না এমনই সিদ্ধান্ত পাকা হয়েছে। আজই ঠিক করা হবে কোর টিমের কৌশল।

লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আনুষ্ঠানিকভাবে। মঙ্গলবার ভোটের ‘ম্যানেজমেন্ট টিম’ তৈরি করলেন শাহ। সেই টিমের তালিকায় রয়েছেন ১৫ জন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রাজ্য বিজেপির যে কোর কমিটি রয়েছে, তার যে সদস্য, তারা জায়গা পেলেন না এই নির্বাচনী কোর টিমে। জানা যাচ্ছে ৪ জন কেন্দ্রীয় মন্ত্রী জায়গা পাননি এই ‘ম্যানেজমেন্ট টিমে’। মঙ্গলবার ‘ম্যানেজমেন্ট টিম’-এর সদস্যদের সঙ্গে নিউটাউনের হোটেলে শাহ-নাড্ডা বৈঠক করেন। বৈঠকেই এই তালিকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

   

জানা যাচ্ছে, ১৫ জনকে নিয়ে নির্বাচনী কমিটি তৈরি হয়েছে। এই কমিটিতে থাকছেন ৪ জন কেন্দ্রীয় অবজারভার- সুনীল বনশল, অমিত মালব্য, আশা লাড়কা ও মঙ্গল পান্ডে। বাকি ১১ জন হচ্ছেন রাজ্যের নেতা-নেত্রী। জানা যাচ্ছে সেই তালিকায় সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন জগন্নাথ সরকার, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়, দীপক বর্মন ও জ্যোতির্ময় মাহাতো। এছাড়া থাকছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্দ।

নির্বাচনী কমিটির কাজ হবে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ দেখা। তাদের দায়িত্ব হবে কোথায় কীভাবে প্রচার হচ্ছে, কোন কোন কেন্দ্রীয় নেতা রাজ্যে আসবেন, এই সব ঠিক করা। এই ১৫ জনকেই আজ বৈঠকে ডাকেন শাহ-নাড্ডা। তবে নির্বাচনী কোর কমিটিতে জায়গা পাননি ৪ কেন্দ্রীয় মন্ত্রী। তার হলেন, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার ও জন বার্লা। মঙ্গলবারের বৈঠকে নির্বাচনের রূপরেখা নিয়েই আলোচনা হয় বলে জানা গিয়েছে। 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google