Monday, May 25, 2026
Home West Bengal বিজেপির পার্টি অফিসে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক ব্যক্তি

বিজেপির পার্টি অফিসে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক ব্যক্তি

BJP Announces ‘Youth Power’ Card Following Matri Shakti Scheme
BJP Announces ‘Youth Power’ Card Following Matri Shakti Scheme

জলপাইগুড়ি: ভোটের আগে উত্তপ্ত উত্তরবঙ্গ৷ জলপাইগুড়ি সংলগ্ন খড়িয়া পঞ্চায়েতের বিবেকানন্দপল্লি এলাকায় অবস্থিত একটি বিজেপি পার্টি অফিসের (BJP Party Office) ভিতরে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে পার্টি অফিসের ভেতর থেকে এক মহিলার চিৎকার শুনতে পান প্রতিবেশীরা৷ সন্দেহ হওয়ায় কয়েকজন বাসিন্দা সেখানে যান৷ তাঁদের দাবি, একটি ঘরের ভিতরে মহিলাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান৷ সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করে খবর দেওয়া হয় পুলিশে৷

   

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ৷ ধৃত ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়৷ পরে পুলিশ জানায়, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে পেশ করা হবে৷

এলাকার একাংশের বাসিন্দাদের দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই ওই পার্টি অফিসে থাকতেন এবং রাতে পাহারার দায়িত্বে ছিলেন৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব৷ তাঁদের বক্তব্য, ধৃত ব্যক্তি দলের কোনও সক্রিয় কর্মী নন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের নাম জড়ানো হচ্ছে৷

নির্যাতিতাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক পরীক্ষার পাশাপাশি মানসিক অবস্থার মূল্যায়নও করা হবে৷ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়৷ সামনেই নির্বাচন থাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে৷ বিরোধীদের একাংশের অভিযোগ, ঘটনার দায় এড়াতে অস্বীকারের পথ নেওয়া হয়েছে৷

Follow on Google